চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সর্বনাশ! রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ৫০-এর গণ্ডি ছাড়াল

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি ক্রমশই বাড়ছে। দীর্ঘদিন বাদে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের পঞ্চাশের গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৩ শতাংশে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা কম হওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে।

গত সোমবার রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৯ জন। ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৩৬ জনে। আর বুধবার আরও ঊর্ধ্বমুখী মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এ দিন রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে ৯ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৩ শতাংশে। নতুন করে ৫২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ১১৯ জনে। নতুন করে মৃত্যু না হওয়ায় করোনায় প্রাণহানি ২১ হাজার ২০১ জনে থমকে রয়েছে।’

রাজ্যে করোনার অ্যাকটিভ কেসও উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৬৩০ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৪ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ২২ টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ