বন্যা ঠেকাতে ISRO’র হাত ধরছে রাজ্য সরকার

বাংলার বুকে বন্যার প্রবণতা ঠেকাতে ও নদী ভাঙনের সমস্যা রোধে SRO’র সঙ্গে হাত মেলাচ্ছে রাজ্য সরকার। সাক্ষরিত হল MOU।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফি বছর রাজ্যে পুজোর মুখে কম সময়ে ভারী বৃষ্টির ঘটনা ঘটে চলেছে গত এক দশক ধরেই। আর তার জেরে কখনও উত্তরবঙ্গ(North Bengal) আবার কখনও দক্ষিণবঙ্গের(South Bengal) বিস্তীর্ণ এলাকা চলে যাচ্ছে জলের নীচে। সেই বন্যার(Flood) কারণে জীবনহানীর পাশাপাশি গবাদি পশুর মৃত্যু, ফসলের ক্ষতি এবং সম্পত্তির ক্ষতিসাধনও হচ্ছে। বর্ষা এলেই রাজ্যের কিছু জায়গায় বন্যা পরিস্থিতি যেন অনিবার্য হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে মানুষকে সুরাহা দিতে ইতিমধ্যেই একাধিক পরিকাঠামো তৈরি করছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এর পাশাপাশি আছে, নদী ভাঙনেরও সমস্যা। তাতেও জর্জরিত বহু এলাকা। ওইসব এলাকায়ও রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিকাঠামো উন্নয়নের কাজ আরও সুপরিকল্পিতভাবে করতে এবার Indian Space Research Organization বা ISRO’র সঙ্গে হাত মেলাচ্ছে রাজ্য সরকার।   

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ISRO এবং রাজ্য বিজ্ঞান দফতর যৌথভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ নদী অববাহিকাগুলিতে নির্দিষ্ট ভূতাত্ত্বিক বিষয়গুলির ওপর বিভিন্ন সমীক্ষা করবে। তার জন্য প্রকল্প হাতে নিতে চলেছে তাঁরা। ভবিষ্যতে নদীর সম্ভাব্য গতিপথ নির্ধারণের কাজটি এতে সহজ হবে। এর ওপর ভিত্তি করে পরিকাঠামো উন্নয়নের কাজ আরও সুপরিকল্পিতভাবে করা যবে বলেই জানিয়েছেন রাজ্যের সেচ দফতরের আধিকারিকরা। কাজটি করা হবে ISRO’র উপগ্রহ চিত্র ব্যবহার করে। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে Regional Remote Sensing Center বা RRSC। রাজ্য কাজটি দ্রুত শুরু করতে আগ্রহী। এদিন রাজ্য বিজ্ঞান দফতরের বিধাননগরের অফিসে এই প্রকল্পের কাজ শুরু করার উদ্দেশ্যে রাজ্য এবং ISRO’র মধ্যে একটি MOU স্বাক্ষর হয়েছে। দেখার বিষয় আগামী দিনে বন্যা পুরোপুরি ঠেকানো না গেলেও তা নিয়ন্ত্রণে ISRO’র সঙ্গে রাজ্যের মেলবন্ধন কতটা কাজে দেয়। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ