চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বজ্রপাতে নিহত ১৮জনের পরিবারকে ২ লক্ষের ক্ষতিপূরণ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেতে বঙ্গবাসী চাতক পাখির মতো চেয়ে ছিল আকাশের দিকে। যদি কালবৈশাখী(Kalbaishakhi) আসে, যদি একটু বৃষ্টি নামে। অবশেষে সেই কালবৈশাখীর দেখা মিলেছে দক্ষিণবঙ্গ(South Bengal) জুড়ে। কিন্তু সে এবার ছিনিয়ে নিয়ে গিয়েছে ১৮টি প্রাণ। স্থানীয় ভাবে এর আগেই বাংলার নানা জেলায় কালবৈশাখীর দেখা মিলছিল ঠিকই, কিন্তু তা সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েনি। জীবনহানিরও সেই রকম কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয় কালবৈশাখীর ঝড়। সঙ্গে ঘন ঘন বজ্রপাত(Lightning)। আর তার জেরেই জীবন গিয়েছে ১৮জনের। সেই সব মানুষদের পরিবার তথা নিকটজনদের এবার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার(West Bengal State Government)। এই অর্থ দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে(Chief Minister Relief Fund)।

আরও পড়ুন শুক্রবারই সুপ্রিম দ্বারে DA মামলার শুনানির সম্ভাবনা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কালবৈশাখী ও বজ্রপাতের দরুণ রাজ্যের ৬টি জেলায় ১৮জন মারা গিয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর থেকে। দুই জেলাতেই ৪জন করে মারা গিয়েছেন। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও হাওড়া জেলায় মারা গিয়েছেন ৩জন করে। ঝাড়গ্রামে মারা গিয়েছেন ১জন। কালবৈশাখীর হাত ধরে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি এলেও, স্বজন হারানোর হাহাকারে ভরে গিয়েছে গ্রাম বাংলা। শুধু যে মারা গিয়েছেন তাই নয়, বজ্রপাতে আহতের সংখ্যা ১২। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ