চট জলদি বানিয়ে ফেলুন নারকেল দিয়ে সজনেডাঁটা

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত আগমনের সময় থেকেই বাজারে মিলছে সজনে ডাঁটা। মাছের তরকারি থেকে শুরু করে সরিষা দিয়ে সজনে ডাঁটা রান্না অনেকেরই পছন্দের। স্বাদের পাশাপাশি গরমের এই সবজিটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। কিন্তু আপনি নারকেলবাটা দিয়ে সজনে ডাঁটা খেয়েছেন?  কীভাবে চট জলদি বানাবেন এই মেনু জেনে নিন

উপকরণ

সজনেডাঁটা ২৫০ গ্রাম,  সর্ষে তেল আধা কাপ, গোটা সর্ষে আধা চা-চামচ, নারকেলবাটা আধা কাপ, সর্ষেবাটা ১ চা-চামচ, হলুদ গুড়ো ১ চা-চামচ,  লঙ্কা গুড়ো ১ চা-চামচ,  আদাবাটা ১ চা-চামচ,  লবণ স্বাদমতো

প্রথমে সজনে ডাঁটা আঁশ ছাড়িয়ে এক আঙুল পরিমাণ আকারে কেটে ধুয়ে রাখুন। তারপর কড়াইয়ে তেল দিয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়ে একে একে বাকি সব উপকরণ দিয়ে হালকা ভেজে নিন। তারপর পরিমাণ মতো জল দিয়ে কষিয়ে ফেলতে হবে। সজনে ডাঁটাগুলি দিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রান্না করুন। একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে ফেলুন। গরম গরম ভাতে পরিবেশন করুন নারকেল বাটার সজনে।

সজনে ডাঁটায় প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালশিয়াম, কার্বোহাইড্রেট, কপার, ফসফরাসের মতো নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এমনিতে বসন্ত আর গ্রীষ্মের মাঝখানের এই সময়টাতে সংক্রমণজনিত নানা সমস্যা বাড়ে। গ্রীষ্মে বিভিন্ন ধরনের অসুখের ঝুঁকি এড়াতে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় সজনে ডাঁটা রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। গরমে শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে যায় বলে, রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকটা কমে যায় এই সজনে ডাঁটায়।

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান