ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগ যেন থামার নামই নিচ্ছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়ানোয় একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি। বুধবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালেও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

বুধবার ভোরে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছাকাছি নিম্নচাপটির সৃষ্টি হয়। সকালে সেটি প্রায় একই এলাকায় অবস্থান করলেও সন্ধ্যার পর শক্তি বাড়াতে শুরু করে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির তীব্রতা সন্ধ্যার পর থেকে রাতের দিকে বাড়তে পারে। ভোরের দিকেও কয়েক দফায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

আরও পড়ুন: ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পুরুলিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবারও একাধিক জেলায় হলুদ সতর্কতা বজায় থাকবে। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহজুড়েই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রপাত চলতে পারে বলে পূর্বাভাস।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল