চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বদল আবহাওয়ায়, বুধ-বৃহস্পতিতে রাজ্যের ৪ জেলায় বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির খামখেয়ালিপনা বোঝা ভার। ঠান্ডায় বঙ্গবাসীর হাড়কাঁপুনি ধরানোর পরে আচমকাই বদলে গিয়েছে আবহাওয়া। মাঘ পড়তে না পড়তেই তাপমাত্রার পারদ খানিকটা চড়তে শুরু করেছে। মারকাটারি শীতের হাত থেকে রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। তার মধ্যেই দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের চার জেলায় বৃষ্টি হতে পারে। কোন সেই চার জেলা?

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ‘আগামিকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এমন অকাল বৃষ্টির সম্ভাবনা। সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।’

কলকাতার বাসিন্দাদেরও শীতের অনুভব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন আবহবিদরা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল বুধবার (২৮ জানুয়ারি) কলকাতার তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে। মঙ্গলবার যেখানে পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল, তা এক ডিগ্রি কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে পারদ। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সকালের দিকে দু-একটি জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

‘‌বিজেপিকে বাংলা থেকে আর দেশ থেকে বিদায় করব’‌, তারকেশ্বরে রণহুঙ্কার মমতার

‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

ভোটের আগে শেষ রবিবার, পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ভোটপ্রচারে সুজিত বসু

চকবাজারে মাছের ডিম কিনে জনসংযোগ দেবাংশুর, ভোটের আগে জমজমাট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ