Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিকিমে বেড়াতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, ঘুম উড়েছে পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত সিকিম।হড়পা বানে তিস্তার ধ্বংসলীলায় নিখোঁজ বহু। এখন অনেকটাই শান্ত হয়েছে তিস্তা। তবে তিস্তার বুকে ভেসে আসছে মৃতদেহ। এখনও পর্যন্ত ২২টি দেহ উদ্ধার হয়েছে। রাজ্যের একজনেরও দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা সরকারিভাবে ২০০ ছুঁইছুঁই। একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকে পড়েছেন বহু পর্যটক।

অনেকের খোঁজ পাচ্ছেনা পরিবার। তেমনই মালদার রতুয়া থানা পাড়ার বাসিন্দা সুশান্ত সাহা নিখোঁজ। ইনফসিসে কর্মরত তথ্য প্রযুক্তি কর্মী তিন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিল সিকিমে। কে জানত প্রাকৃতিক ত্রাস দেখবে সিকিম। অক্টোবর মাসের  ১ তারিখ শিলিগুড়ি থেকে বাইকে করে সিকিমের গুরুদাওলেগের পথে পাড়ি দিয়েছিল তিন বন্ধু। অন্য দুজনের বাড়ি শিলিগুড়ি এবং বিহারে। ৩ তারিখ বিকেলে পর্যন্ত পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ হয়েছে। তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন।  কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছেনা সুশান্তদের সঙ্গে। চিন্তায় ঘুম উড়েছে বাবা-মা ও দাদার।

মা-বাবার চোখে জল। মা ভগবানের কাছে প্রার্থনা করছেন সন্তান যেন সুস্থভাবে তাঁর বুকে ফিরে আসে। সিকিমের ভয়াবহ ছবি ঘুম কেড়েছে সকলের। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে কিনা সেই দুশ্চিন্তাতেই পরিবার। এখন শুধু আকুল নয়নে অপেক্ষায় দিন গুনছে পরিবার।  

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত