নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালেই উত্তপ্ত নানুর। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান কাপড়, গাঁদা ফুলের মালা এবং হুমকি চিঠি রাখার অভিযোগ উঠেছে। বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের নানুরের থুপসাড়া অঞ্চলের কুড়গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও একই ভাবে সাদা থান কাপড়-সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল বলে অভিযোগ। এবার তাঁর কাকা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনেও একই ধরনের সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। গোরাচাঁদ মণ্ডল বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। তাঁর অভিযোগ, বুধবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে তিনি পাঁচিলের উপর সাদা থান কাপড়, ফুলের মালা এবং একটি চিঠি দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির সামনে পড়ে থাকা সামগ্রীগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

গোরাচাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। তাঁকে ভয় দেখাতেই এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। যদিও অভিযোগ অস্বীকার করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা বাড়ির সামনে ওই সামগ্রী এবং চিঠি রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য বা বড় কোনও পরিকল্পনা রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রয়েছে পুলিশের।

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ