নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি বিজেপির দাপুটে নেতা? কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের সময় নন্দীগ্রাম সবসময় বিশেষ গুরুত্ব পায়। এবারও তার অন্যথা হয়নি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। নন্দীগ্রাম থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি হতে চলেছে বিজেপির এক দাপুটে নেতা? শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে পরিচিত তিনি। মনে করা হচ্ছে ভূমিপুত্রের ওপরেই ভরসা করতে চলেছে ঘাসফুল শিবির। কে হবেন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও বড় চমক দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে জানা গিয়েছে ভূমিপুত্রের ওপরেই ভরসা রাখতে চলেছে তৃণমূল। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, এই দিনেই তৃণমূলে যোগ দিতে পারেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। তাঁকেই প্রার্থী করে বাজিমাত করতে চাইছে বলে সূত্রের খবর।

নন্দীগ্রাম ২ ব্লকে বিজেপি এগিয়ে রয়েছে। সেই ব্লকের বাসিন্দায় এই পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকাতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। আগে তৃণমূলেই ছিলেন এই পবিত্র কর। পরে ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে পদার্পণ। এবার হতে চলেছে ঘরওয়াপসি। ঘরে ফিরে প্রার্থী হতে পারেন তিনি। সূত্রের খবর, কয়েকদিন আগেই আইপ্যাক এর সঙ্গে তার গোপন বৈঠক হয়েছিল। শুভেন্দু অধিকারী ও তার এই অনুগামী নেতার সঙ্গে বৈঠক করেছেন। তবে কোনও পক্ষই এখন এই বিষয়ে মুখ খোলেনি। জানা যাচ্ছে, মঙ্গলবারই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। 

 

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড