কেন ঐতিহ্যবাহী শান্তিপুরের গাজন উৎসব? জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: আজও শান্তিপুরে শতাব্দীপ্রাচীন গাজন উৎসবের অনন্য ঐতিহ্য অটুট। বাংলাদেশের পূর্ববঙ্গ থেকে প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে এই গাজনের প্রচলন এদেশে আসে। যদিও মূলত গাজন পাড়াভিত্তিক উৎসব হিসেবে পরিচিত।

শান্তিপুরের ঘোষপাড়া এলাকায় এই গাজন পালিত হয় একেবারে গৃহস্থ বাড়ির উদ্যোগে, যা এই উৎসবকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। জানা যায়,  প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগে পূর্ববঙ্গে এই গাজনের সূচনা হয়। পরবর্তীতে শান্তিপুরে এই পুজোর প্রচলন করেন সুরেন ঘোষ নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি আর জীবিত না থাকলেও তাঁর উদ্যোগেই ঘোষপাড়ায় স্থাপিত হয় মন্দির। যেখানে আজও নিয়মিত পুজো হয়। সারা বছর ‘পাটা’ ওই মন্দিরেই সংরক্ষিত থাকে এবং নিত্যপুজোও সেখানেই সম্পন্ন হয়।

চৈত্র মাসের শেষ লগ্নে শুরু হয় এই গাজনের প্রধান আচার। চড়ককে কেন্দ্র করে সন্ন্যাসীদের মাধ্যমে কঠোর নিয়ম-নীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৯ জন সন্ন্যাসী এই আচার পালনে অংশগ্রহণ করেছেন। গাজনের তিনটি প্রধান দিন—ফলপুজো, নীলপুজো এবং চড়ক উৎসব—এই সময়ে বিশেষ গুরুত্ব পায়। ফলপুজোর দিন মন্দির থেকে ঠাকুরকে আনা হয় চৌধুরী বাড়িতে। যেখানে পরিবারের সদস্যরা পুজোর সমস্ত আয়োজন করেন।

এরপর নীল ষষ্ঠীর পুজো এবং চড়ক উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। উৎসব শেষে শহর পরিক্রমা করে ঠাকুরকে পুনরায় মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।স্থানীয়দের মতে,  এই গাজন শুধু ধর্মীয় আচার নয়  বরং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক।

কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সি বদল, ইস্তফায় রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের