৭০ হাজার টাকায় সুপারি কিলার ভাড়া, পরকীয়া জেনে যাওয়ায় হুগলীতে স্বামীকে খুন স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি :-  বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন স্ত্রী। সেই কথা জেনে গিয়েছিলেন স্বামী। তাই পথের কাঁটা সরাতে ৭০ হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী। এমনই নৃশংস ঘটনা ঘটেছে হুগলির দেবানন্দপুরে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত রমেশ মুদালিয়ার স্ত্রী ও তাঁর প্রেমিক ৭০ হাজার টাকা দিয়ে তিন জন ভাড়াটে খুনি ঠিক করেন। গত বৃহস্পতিবার দেবানন্দপুর গ্রামপঞ্চায়েতের কানাগড়ের ভাঙা মসজিদ এলাকায় তারাই রমেশকে খুন করে। রবিবার তাঁদের চুঁচুড়া আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেননি রমেশ। পর দিন সকালে এক মহিলা ভাঙা মসজিদ এলাকায় রমেশের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহে একাধিক ক্ষতচিহ্ন ছিল। এর পরই রমেশের সৎ মা নাগরানি মুদালিয়া চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানান, বউমার অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। তা নিয়ে অশান্তি হতো সংসারে। রমেশের দাদা উমেশেরও অভিযোগ ছিল, দাদার ১০ বছরের বৈবাহিক জীবন। বউদির অন্য ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে ঝামেলা হতো। লোক দিয়ে ওরাই খুন করিয়েছে বলে অভিযোগ করেছিলেন উমেশও।

এই অভিযোগের ভিত্তিতেই রমেশের স্ত্রী সারদা মুদালিয়া ও সারদার মাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার চুঁচুড়া আদালতে তোলা হলে ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে পায় পুলিশ। এর পরই জেরায় উঠে আসে বিকাশ মোহালি নামে ব্যান্ডেলের এক যুবকের নাম। পুলিশ সূত্রে খবর, এই বিকাশের সঙ্গেই সারদার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, যা নিয়ে তীব্র আপত্তি ছিল রমেশের। সারদার মা বিষয়টি জানলেও মেয়েকে কখনও না করেননি বলেই অভিযোগ। উল্টে মদত দিতেন। জানা যায়, ঘটনার দিন রমেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিকাশ, রমেশ একসঙ্গে বসে মদ্যপানও করেন। তার পরই কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত তিন ভাড়াতে দুষ্কৃতীও ইতিমধ্যেই পুলিশের জালে। গ্রেফতার করা হয়েছে বিকাশকেও। আজ তাদের চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। 

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা