এই মুহূর্তে

সাময়িক বিরতি শীতের, রাজ্যে বাড়ছে তাপমাত্রা, ফের কবে আসবে ঠাণ্ডা?

নিজস্ব প্রতিনিধি : শহর কলকাতার কয়েক দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে নেমেছিল। কিন্তু শুক্রবার থেকে সেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত শহরের তাপমাত্রা ছিল ১৭.১। শুক্রবার থেকেই সেই তাপমাত্রা চড়তে শুরু করেছে। শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৬। শনিবার থেকে সেই তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস ঢুকে পড়ায় এবং একই সঙ্গে উত্তরের হাওয়ার প্রবাহের অভিমুখ একটু বদলে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার স্রোত ঢুকতে শুরু করেছে। এর ফলেই পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত ও উড়িষ্যার তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। আবহাওয়াবিদরা জানিয়েছে, নভেম্বরে মাসের শুরু থেকেই শীত টের পেয়েছে রাজ্য। সামান্য বিরতি নিয়েছে শীত। কয়েকদিন রেস্ট নিয়ে ফের সময় ফিরতে চলেছে সে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বাড়লেও শহর কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম রয়েছে। ফলে অশুদ্ধ গরম টের পাওয়া যাবে না। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে শীত ভালোভাবেই অনুভূত হচ্ছে। পুরুলিয়া শ্রীনিকেতন বাঁকুড়া সর্বত্রই তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রির নিচে। দার্জিলিং এর তাপমাত্রা এখন ৭.৬। দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে।  সকাল থেকে আকাশ রয়েছে পরিষ্কার। দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ