দার্জিলিঙে পারদ নামল ১ ডিগ্রিতে, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব, আপাতত আর নেই নিম্নচাপের সম্ভাবনা। এবার তাই স্বমহিমায় ফিরল শীত। সাথে থাকছে সকালের দিকে ঘন কুয়াশা। শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই দেখা যাচ্ছে শীতের দাপট। 

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে উত্তরের হিমেল হাওয়া। পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য গত সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

অন্যদিকে উত্তরবঙ্গেও দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জেলার কিছু উঁচু জায়গায় তুষারপাত হয়েছে। প্রচুর তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা উপভোগ করতে বহু পর্যটক ভিড় জমিয়েছেন শৈলশহরে। ঘন কুয়াশাও পড়ছে দার্জিলিংয়ে। কুয়াশার জন্য বাগডোগরা বিমানবন্দরে কয়েকটি বিমান নামতে পারেনি। গাড়ি চলাচলও ব্যাহত হচ্ছে। আপাতত কনকনে  প্রবল ঠান্ডা দার্জিলিং থাকবে। তবে বুধবার থেকে দা‌র্জিলিংয়ের উঁচু এলাকা ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা কম। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের  অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার জন্য তুষারপাত হয়েছে। পশ্চিম হিমালয়ে যে ঝঞ্ঝাটি এসেছিল সেটি দুর্বল হয়ে গিয়েছে। তাই অনেকটাই কম হবে তুষারপাত। 

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক