স্বাস্থ্যবিধি মেনেই খুলুক স্কুল-কলেজ! আন্দোলনে ছাত্র-শিক্ষক-অভিভাবকরা

স্বাস্থ্যবিধি মেনেই স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধে সামিল হলেন ছাত্র-শিক্ষক-অভিভাবকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: স্বাস্থ্যবিধি মেনেই স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধে সামিল হলেন ছাত্র-শিক্ষক-অভিভাবকেরা। সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর গার্লস হাই স্কুলের সামনে সকাল সাড়ে দশটা থেকে ছাত্র-শিক্ষক-অভিভাবক যৌথ মঞ্চের উদ্যোগে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

স্থানীয় অভিভাবক দুলাল দে জানান, আংশিক লকডাউনে কোভিড বিধি মেনে পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, নাহলে পড়ুয়াদের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে এবং সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি। আরেক আন্দোলনকারী দীপক বর্মন জানায়, পানশালা থেকে বাজারঘাট সমস্ত কিছুই খোলা রয়েছে, সেখানে শুধু পড়াশুনাটা শুধু বন্ধ। দীপক বর্মনের অভিযোগ, পড়াশুনা তুলে দেওয়ার ও বর্তমান প্রজন্মকে মূর্খ বানানোর এটা একটা চক্রান্ত। এর বিরুদ্ধেই আজকের প্রতীকী আন্দোলন।

এই আন্দোলন অরাজনৈতিক ভাবে চলবে বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আন্দোলন তুলে দেয় বলে খবর। পাশাপাশি সোমবার ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধের জেরে সেখানে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন তাঁরা। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর