ডাইনি অপবাদ, কালীপুজার রাতে বাড়ি থেকে বের করে মহিলাকে খুন প্রতিবেশীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো মানে আলোর উৎসব। অন্ধকার থেকে আলোয় ফেরা। সেখানে এখনও প্রকট কুসংস্কার। কালীপুজার রাতে ডাইনি অপবাদে খুন করা হল মহিলাকে। আর এই ঘৃণ্য কাজ করেছে মৃত মহিলার প্রতিবেশীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুড়ি গ্রামে। পুলিশ সূত্রে খবর যে মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে তার নাম পদবী টুডু। তাঁর বয়স ৩২ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার পদবী টুডুকে বাড়ির মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তা সত্বেও শেষ রক্ষা করা যায়নি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পদবী টুডুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতার পরিবারের অভিযোগ ডাইনি অপবাদ দিয়ে কালীপুজোর রাতে পদবীদেবীকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়। তার পরেই তাঁকে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। এতেই গুরুতর জখম হন তিনি। তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে। তবে একবিংশ শতাব্দীতেও এই ধরনের ঘটনায় উঠছে নানা প্রশ্ন। অনেকে বলছেন মানুষ এখনও কতটা কুসংস্কারের মধ্যে আবদ্ধ থাকলে এই ঘটনা ঘটাতে পারে এটাই তার প্রমাণ।

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা