চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শান্তিপুর থানার সীমান্ত এলাকার উদয়পুর এর কাছে রাস্তার পাশে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। এরপর শান্তিপুর থানার পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রেখা ঘোষ। বাড়ি শান্তিপুর কলাবাগান পাড়া এলাকায়। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মৃত্যু কারণ এখনও পর্যন্ত স্পষ্ট না হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। কিন্তু, কিভাবে ওই মহিলার মৃত্যু হল এবং কিভাবেই বা সে রাস্তাপর পাশে এল, তা রীতিমতো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সম্প্রতি, নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছিল নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের কাছে। আপ প্ল্যাটফর্মের শেষের প্রান্তের দিক থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। স্থানীয় বাসিন্দারাই পাশের একটি ঝোঁপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। তারপর দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

মালদায় নির্বিঘ্নে ভোট করতে ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী রাস্তায় নামছে

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ