পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটক্ষেত থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় নাবালিকার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে তার পরনে থাকা লেগিংসই গলায় জড়িয়ে খুন করা হয়েছে। কীভাবে ওই নাবালিকার মৃত্যু হয়েছে, তা খতিয়ে  দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার (৩ জুন) সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। এরপর সন্ধ্যা নামতেই তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। সেই সময় স্থানীয় একটি পাটক্ষেত থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ওই নাবালিকার গলায় একটি লেগিংস জড়ানো ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় নাবালিকা ওই লেগিংসটি পরেছিল বলে খবর। পরনের লেগিংস দিয়েই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন-টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এটি খুনের ঘটনা হতে পারে। তবে ধর্ষণের অভিযোগ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে বিষদে জানা যাবে। এই ঘটনার পিছনে খুনের পিছনে কোনও শত্রুতা আছে, নাকি অন্য কোনও বিষয় রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস