‘চিঠি লিখে নির্বাচনে জেতা যায় না’, তৃণমূলকে তোপ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্য-রাজনীতিতে। এরই মধ্যে পুরনো ফর্মে ফিরে এসেছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আবহাওয়া খারাপ থাকায় তিনি খড়্গপুরে নিজের বাংলোতেই একটি সাংবাদিক সম্মেলন করেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে তাঁর বক্তব্যে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত উঠে আসে।

সর্বপ্রথম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে, তিনি একজন অভিজ্ঞ এবং বড় মাপের নেতা। তিনি এও উল্লেখ করেন যে, অতীতেও তাঁর গাড়িতে দুর্ঘটনার নজির রয়েছে। তিনি অভিমত প্রকাশ করেন যে, এ ধরনের ঘটনায় সতর্ক থাকা জরুরি এবং সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখা।

সেই সঙ্গে রাজ্যে নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই হিংসার রাজনীতি চলে আসছে। তাঁর মতে,  কেবল বাহিনী মোতায়েন করাই যথেষ্ট নয়। যে দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে ভয় দেখায়  তাদের আগে গ্রেপ্তার করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবেই একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হতে পারে।

হলদিয়ায় বিজেপি কর্মীদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে, রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কারণেই এ ধরনের ঘটনাগুলি ঘটছে। এ বিষয়ে তিনি পুলিশ ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। পুলিশের নিরপেক্ষতা প্রসঙ্গে কমিশনে চিঠি পাঠানোর জন্য তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘চিঠি লিখে নির্বাচন জেতা যায় না। গত ১৫ বছরের শাসনের হিসাব জনগণের সামনে পেশ করতে হবে।‘

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান