কলে জল নেওয়া নিয়ে বচসার জেরে তরুণীকে কুপিয়ে খুন যুবকের

অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই যুবক বাড়ি থেকে হাতে একটি শাবল নিয়ে বেরিয়ে আসে এবং লক্ষ্মীর মাথায় এবং ঘাড়ে সজোরে আঘাত করে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাস্তার ধারে সরকারি কল থেকে জল নেওয়া থেকে শুরু বচসা। কে আগে জল ভরবে সেটা নিয়েই চলছিল ঝগড়া। আর তার জেরেই এক যুবক শাবল দিয়ে কুপিয়ে খুন করলেন প্রতিবেশী তরুণীকে। ঘটনার পরই চম্পট দেয় অভিযুক্ত। আর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার পুনিয়াজোল গ্রামের। পুলিশ ঘটনার তদন্ত শুরুর পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালেই রাস্তার টাইম কলে জল ভরতে ভিড় করেছিলেন এলাকাবাসী। সেখানেই ছিলেন পুনিয়াজোলের বাসিন্দা লক্ষ্মী পাল। সেখানেই ছিলেন কুশ বাগ নামে এক স্থানীয় বাসিন্দা। কে আগে জল নেবে সেই নিয়েই তরুণী লক্ষ্মীর সঙ্গে বচসায় জড়ায় কুশ। প্রতিবেশীদের বাধায় বাড়ি ফিরে যায় কুশ। কিন্তু অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই যুবক বাড়ি থেকে হাতে একটি শাবল নিয়ে বেরিয়ে আসে এবং লক্ষ্মীর মাথায় এবং ঘাড়ে সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে লক্ষ্মী। সেই সুযোগে এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত কুশ। আর স্থানীয়রা লক্ষ্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনার পর হতবাক প্রতিবেশীরা। কুশ পালিয়ে যাওয়ায় এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। তবে কোতুলপুর থানার পুলিশ কুশের বাবা ও মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ‘ঘটনার পর দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনা কী ভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে’। অপরদিকে মৃতার এক আত্মীয়ের দাবি, ওর সঙ্গে এলাকার কারও কোনও শত্রুতা ছিল না। শুধুমাত্র কে আগে জল নেবে, তা নিয়ে বচসার জেরে কেউ এমন ঘটনা ঘটাতে পারে এটা ভাবতেই পারছি না।

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ