Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত পেরোলেও মেলেনি ফুটবল তুলতে গিয়ে খালে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ, চিন্তায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্ধুদের সাথে চলছিল ফুটবল খেলা। এরপরই বল গিয়ে পড়ে খালে। সেই বলই তুলতে যাওয়ার দায়িত্ব পড়ে মধ্যমগ্রামে যুবক ঋষভ কুণ্ডুর কাঁধে। কেই বা জানত, সেই বল তুলতে যাওয়াই কাল হবে! বল তুলতে গিয়ে আচমকায় খালে তলিয়ে যায় ওই যুবক। সকলের নজরে আসতেই খবর দেওয়া হয় থানায়। খবর দেওয়ার দীর্ঘক্ষন পড়ে আসে উদ্ধারকারী বাহিনী। সারা রাত তল্লাশি চালিয়েও  মেলেনি যুবকের খোঁজ। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।

স্থানীয় সূত্রে খবর, মধ্যমগ্রামের দিয়ারা এলাকার বাসিন্দা ঋষভ কুণ্ডু বৃহস্পতিবার বিকেলে এলাকায় ফুটবল খেলছিল। খেলতে খেলতে বল গিয়ে পড়ে খালে। তুলতে গিয়ে তলিয়ে যায় ওই যুবক। বিষয়টি নজরে পড়তেই জানানো হয় মধ্যমগ্রাম ও রাজারহাট থানায়। ওই এলাকা কোন থানার আওতায় তা নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে দুই থানার আধিকারিকরাই ঘটনাস্থলে যান। পরে পাঠানো হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশিতেও দেখা মেলেনি যুবকের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ক্ষোভ জমতে থাকে যুবকের পরিবার ও স্থানীয়দের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত হদিশ মেলেনি ওই যুবকের।

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবকের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এই এলাকা কোন থানার আওতাধীন, সেই নিয়ে দুই থানার মধ্যে টানাপোড়েন শুরু হয়। একটা মানুষ যে তলিয়ে গেছে, তাঁকে বাঁচানো দরকার। সেই নিয়ে বিন্দুমাত্র ভাবেন নি পুলিশ আধিকারিকরা। এর জেরে দীর্ঘক্ষণ সময় নষ্ট হয়। পরে এলাকাবাসীদের রোষের মুখে পড়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পাশাপাশি প্রথমে যে ডুবুরিদের নামানো হয়েছিল তাঁরা সঠিকভাবে কাজ করেনি বলেও অভিযোগ তুলছে পরিবার।

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের