শরীরচর্চার পর স্নান করতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। শরীরচর্চা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলিতে। রবিবার সকালে প্রতিদিনের মত শরীর চর্চা শুরু করে। দৌড়ঝাঁপ সেরে জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করতে এসেই ঘটল বিপত্তি। বিদ্যুৎপিষ্ট হয়ে প্রাণ হারাল ওই যুবক।

জানা গিয়েছে, নিহত যুবক হুগলির তালডাঙা দত্ত কলোনির বাসিন্দা আকাশ সিংহ। বর্তমানে সে স্নাতকের পড়ুয়া। ভবিষ্যতে আকাশের স্বপ্ন পুলিশ কিংবা সেনাবাহিনীতে চাকরি করবে। সেইজন্য প্রতিদিন চুঁচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রে গিয়ে শরীর চর্চা করতেন। রবিবার আকাশ শরীর চর্চা করার পর টিউবওয়েলের জলে স্নান করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অকালে প্রাণ হারালেন আকাশ। আচমকাই তাঁর মৃত্যুতে কলোনি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, নিহত যুবকের বাবা পেশায় একজন দিনমজুর। পরিবারের বড় ছেলে ছিল আকাশ। তাই চাকরি করে বাবাকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন। আর তারআগে সব স্বপ্ন তাঁর  শেষ হয়ে গেল । অকালে চলে গেলেন আকাশ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান