রাতভর ফোনে প্রেমালাপ করতে বাধা, প্রেমিকার বাবাকে পিটিয়ে মারল প্রেমিক

কোচবিহারের মাথাভাঙা এলাকার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। নাবালিকার প্রেমিক ও প্রেমিকের বন্ধু বেধড়ক মারধর করে কিশোরীর বাবাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে নাবালিকা। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবকের। এই সম্পর্ক মেনে নেয়নি নাবালিকার পরিবার। এসবে পাত্তা না দিয়েই রাতভর ফোনে কথা বলত নাবালিকা। আর এই কারণেই বকাবকি করেছিলেন কিশোরীর মা। ফোনে রাত জেগে কথা বলতে বারণ করার শোধ নাবালিকার প্রেমিক নিল প্রেমিকার বাবার ওপরে! ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কোচবিহারের মাথাভাঙা এলাকার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে ওই ওয়ার্ডের বাধের পাড় সংলগ্ন এলাকায়। নাবালিকার প্রেমিক ও প্রেমিকের বন্ধুর আক্রমণে গুরুতর আহত হন কিশোরীর বাবা। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান মৃত্যু হয়েছে কিশোরীর বাবার। মৃতের নাম শিবু চন্দ। মূল অভিযুক্ত বিশাল মণ্ডল।  

জানা গিয়েছে, গত রবিবার কিশোরীকে রাতে কথা বলতে বাধা দেন তাঁর মা। শুরু হয় মা- মেয়ের বচসা। বকাবকি করেন নাবালিকার মা। আর এরপরেই নাবালিকার প্রেমিকা বিশাল তার এক বন্ধুকে নিয়ে চড়াও হয় নাবালিকার বাড়িতে। ফোনে কথা বলতে বাধা দেওয়া কেন, এই প্রশ্ন তুলে মারধর করে প্রেমিকার বাবাকে। দুই যুবকের বেদম প্রহারে গুরুতর জখম হন নাবালিকার বাবা। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে (Hospital)। সেখানেই মৃত্যু (Death) হয় শিবুর। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। মৃতের স্ত্রীর অভিযোগ, রাতে মেয়ে আর ওই ছেলে ফোনে কথা বলত। তাই বকাবকি করা হয়েছিল মেয়েকে। ছেলেকেও শোনানো হয়েছিল কথা। বলা হয়েছিল, রাত্রে এভাবে ফোনে (Mobile) কথা বলতে না। আর তাই বন্ধু নিয়ে এসে বিশাল খুন কর তাঁর স্বামীকে।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়