চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু দুষ্কৃতীর, তুমুল চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজারে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার মহম্মদবাজার থানা(Muhammad Bazaar PS) এলাকার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সুজয় মণ্ডল। তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল দাগী দুষ্কৃতীর তকমা। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েক মাস জেলে কাটানোর পর মাত্র কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। কিন্তু এরপরই সব শেষ। দুষ্কৃতীদের গুলিতে বীরভূমের মহম্মদবাজার এলাকায় মাত্র ৩৫ বছর বয়সেই মৃত্যু(Youth Murdered) হল সুজয়ের। শুক্রবার সকালে রাস্তা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের দাবি, সুজয়ের পরিচিত কোনও গ্যাংয়ের দুষ্কৃতীদের গুলিতেই(Shootout) তার এই অকালমৃত্যু। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

শুক্রবার সকালে মহম্মদবাজার থানা এলাকার সারান্ডা গ্রামের নির্জন রাস্তার পাশে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামে খবর পৌঁছলে মৃতদেহের সামনে ভিড় করেন গ্রামবাসীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মহম্মদবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। কিন্তু কে বা কারা সুজয়কে খুন করল তা এখনও জানা যায়নি। স্থানীয় এলাকাবাসীদের এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারাও বিশেষ কোনও তথ্য দিতে পারেননি। মৃতের বাবা শৈলেন মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সন্দীপ নামের এক যুবক সুজয়কে ডেকে নিয়ে যায়। এরপর সুজয় তার মাসির বাড়িতে ফোন করে জানায় আজ রাতে ওখানেই খাবার খাবে।

রাত সাড়ে দশটা নাগাদ মাসির বাড়ি পৌঁছে মাসির রান্না করা খাবার খায় সে। এরপর রাতে মাসি তার বাড়িতেই সুজয়কে থেকে যাওয়ার জন্য বলে। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ মাসির বাড়ি থেকে বেরিয়ে যায় সুজয়। এরপর শুক্রবার সকালে পুলিশের তরফ থেকেই ছেলের মৃত্যুসংবাদ পান শৈলেন মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছে ছেলের নিথর দেহ পড়তে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের মৃত্যুর পিছনে কে বা কারা রয়েছে সে বিষয়ে তিনিও কিছু জানেন না। তবে পুলিশ ইতিমধ্যেই দোষীদের চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে। তদন্ত চলছে জোরকদমে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ