আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্য হাওড়ায় অস্ত্র নিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিতে যুবকের দাপাদাপি

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ড নরসিংহ বোস লেন এলাকায় ধারালো অস্ত্র(Sharp Weapon) হাতে এক যুবককে ঘুরতে দেখা যায়। ভাইরাল হয় ভিডিও।তৃণমূলের অভিযোগ যে ওই যুবক এলাকার বাসিন্দাদের বিজেপিতে ভোট দেওয়ার কথা বলছিলেন এবং ভোটারদের ভয় দেখাচ্ছিলেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে শিবপুর থানার পুলিশ ওই যুবককে আটক করেছে এবং ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। অন্যদিকে,নির্বাচনী উত্তাপ চরমে।

হাওড়ার নন্দীবাগান ফার্স্ট বাই লেনের ১৪৪ নম্বর বুথে ফলস ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হল তুমুল উত্তেজনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী উমেশ রায়। বুথের ভেতরেই প্রিসাইডিং অফিসারের সাথে তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তিনি।উমেশ রায়ের সরাসরি অভিযোগ, বেলা বাড়ার সাথে সাথেই শাসক দল ভোট লুঠের মরিয়া চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি নিজে বুথে গিয়ে প্রতিবাদ জানান। ইতিপূর্বেই পুরো বিষয়টি বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবিতে অনড় বিজেপি নেতৃত্ব।

এদিকে,বালি বিধানসভা কেন্দ্রে লালাবাবু সাহা রোডে তৃণমূল ক্যাম্পে মহিলারা যখন দুপুরের আহার করছিলেন সেই সময় অভিযোগ মহিলাদের উপর গায়ে হাত দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয় ।অভিযোগের তীর পুলিশের দিকে। এই ঘটনায় শুনে ঘটনাস্থলে পৌঁছায় বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অবিলম্বে দোষী পুলিশ অফিসারদের এসে ক্ষমা চাইতে হবে। এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হন ওই এলাকার মহিলারা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

‘বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব’, কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেবাংশুর

গায়ে হলুদের বেশে সিঁদুর দানের আগে ব্যারাকপুরে ভোট দিলেন যুবক

বুথে মদনকে বাধা কেন্দ্রীয় বাহিনীর, পাল্টা পরিচয়পত্র চাইলেন মিত্র! কামারহাটিতে বাদানুবাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ