দুটি নতুন এক লাখি স্কুটি বাজারে আনল Piaggio

Aprilia SR 160 মডেলটির ডিজাইনে অনেক পরিবর্তন করে আরও আকর্ষণীয় করা হয়েছে। সামনের অংশটি সুন্দরভাবে সাজানো হয়েছে, নতুন ডিজাইনের এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত স্কুটার প্রস্তুতকারক সংস্থা পিয়াজ্জিও (Piaggio) ভারতের বাজারে আনল দুটি নতুন স্কুটার। তাঁদের আপ্রিলিয়া (Aprilia) ব্র্যান্ডের স্কুটির দুটি মডেল SR 125 এবং SR 160 বাজারে আনল সংস্থা। জানা যাচ্ছে, Aprilia SR 125 মডেলের দাম শুরু হচ্ছে ১,০৮ লক্ষ টাকা থেকে। আর Aprilia SR 160 মডেলের দাম পড়বে ১.১৮ লক্ষ টাকা মতো। পিয়াজ্জিও জানিয়েছে, খুব শীঘ্রই দেশের সমস্ত শো-রুমে বিক্রি শুরু হবে এই দুই নতুন মডেলের। তবে ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক ক্রেতারা মাত্র ৫০০০ টাকা দিয়ে সংস্থার ওয়েবসাইট থেকে যেকোনও একটির প্রি-বুকিং করতে পারবেন। স্কুটি দুটি সাদা, নীল, ধুসর, লাল এবং কালো রঙে পাওয়া যাবে।

Aprilia SR 160 মডেলটির ডিজাইনে অনেক পরিবর্তন করে আরও আকর্ষণীয় করা হয়েছে। সামনের অংশটি সুন্দরভাবে সাজানো হয়েছে, নতুন ডিজাইনের এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। এতে থাকছে ABS (Antilock braking system) এবং 160 CC 3V Tech FI ইঞ্জিন। সংস্থার দুচাকা বিভাগের প্রধান সুধাংশু আগরওয়াল জানিয়েছেন, নতুন স্কুটির দুটি মডেলই বাজারে ঝড় তুলবে। আধুনিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে। বিশেষ করে ভারতের রাস্তার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে Aprilia SR 160 এবং SR 125 মডেল দুটি। যা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আরামদায়ক রাইডের মজা দেবে ক্রেতাদের।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়