আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্চে পাইকারি মুদ্রাস্ফীতি পৌঁছল ১৪.৫৫ শতাংশে, চার মাসের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বাজারে গিয়ে চাল-ডাল থেকে শাক-সবজি কিনতে গেলেই হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমআদমি। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, তা মোদি সরকারের দেওয়া রিপোর্টেই পরিস্কার। সোমবার কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গত মার্চ মাসে ‘হোলসেল প্রাইস ইনডেক্স’ বা পাইকারি মুদ্রাস্ফীতি ১৪ দশমিক ৫৫ শতাংশ পৌঁছেছে। গত চার মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত নভেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১৪ দশমিক ৮৭ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণ ও রুশ-ইউক্রেন যুদ্ধের জোড়া ফলায় গত কয়েক মাস ধরেই জ্বালানি তেলের দাম চড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন শহরে পেট্রলের পাশাপাশি ডিজেলও সেঞ্চুরি পার করেছে। আর জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহনের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আর তার প্রভাব পড়েছে বাজারে। শাক-সবজি থেকে চাল-ডাল-ভোজ্য তেল, সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। আর সেই দাম সাধারণ মানুষের নাভিঃশ্বাস তুলে দিয়েছে।

গত এক বছরে জিনিসের দাম কতটা বেড়েছে তা কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই পরিস্কার। গত বছরের মার্চে পাইকারী মুদ্রাস্ফীতির হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। ক্রমাগত তা বৃদ্ধি পেয়েছে।  গত নভেম্বরে পাইকারী মুদ্রাস্ফীতি ছিল ১৪.৮৭ শতাংশ। ফেব্রুয়ারিতে তা খানিকটা কমে দাঁড়িয়েছিল ১৩ দশমিক ১১ শতাংশ। এক মাসের ব্যবধানে তা আরও দেড় শতাংশের কাছাকাছি বেড়েছে। পাইকারি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় খুচরো বাজারে জিনিসপত্রের দাম আরও চড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ