ভাইফোঁটায় দিদি-বোনকে দিন সেরা গিফট! রইল  9,000 টাকার কমে 5G স্মার্টফোনের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ভাইফোঁটা। ভাই আর বোনের চিরন্তন বন্ধনের এক উ‍ৎসব হিসাবেই পরিচিত ভাঁইফোটা। আর এই ভাইফোঁটায় দিদি বা বোনকে কী  উপহার দেবেন ভাবছেন? বাজেট কম? তাহলে আপনার মুশকিল আসান করবে মাত্র 9,000 টাকার নিচে থাকা এই 5G স্মার্টফোনগুলি। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে বিশেষ ফেস্টিভ অফার এবং আকর্ষণীয় ছাড়ে কেনাকাটা করা যাবে। মাত্র 9,000 টাকার কম দামে Samsung ও Redmi-র মতো বিখ্যাত ব্র্যান্ডের 5G ফোন পাওয়া যাচ্ছে। আসুন, এই ফোনগুলির বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A14 5G  

এই ফোনটি ফ্লিপকার্ট থেকে 4 GB RAM + 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে মাত্র 8,999 টাকায় কেনা যাবে। HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করলে 10% অতিরিক্ত ছাড়ও পেয়ে যাবেন। ফোনটিতে রয়েছে 50 Megapixel ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করে।

Poco M6 5G

Poco M6-এর 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,999 টাকা এবং 128 GB ভ্যারিয়েন্টের জন্য খরচ হবে 9,200 টাকা। HDFC ব্যাংকের কার্ডে 10% ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ফোনেও রয়েছে 50 Megapixel ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি, যা দিনভর পারফরম্যান্স বজায় রাখবে।

Redmi 13C 5G

Redmi 13 C ফোনটি 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে মাত্র 7,699 টাকায় কেনা যাবে। HDFC এবং Flipkart Axis ব্যাংক ক্রেডিট কার্ডে রয়েছে অতিরিক্ত ছাড়ের সুবিধা। এই ফোনেও রয়েছে 50 Megapixel ক্যামেরা ও শক্তিশালী 5000 mAh ব্যাটারি, যা আপনার দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারদর্শী।

এই উৎসবের মরসুমে কম বাজেটে 5G ফোন কেনার জন্য এটি একটি আদর্শ সময়। তাই দিদি-বোনকে বা ভাই-দাদাকে উপহার দিতে চাইলে এখনই কিনে নিতে পারেন আপনার পছন্দ ও বাজেট মত স্মার্টফোনটি।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’