সুখবর! এবার আধার কার্ডে এই পরিবর্তনগুলি নিজেই করতে পারবেন

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। ব্যাঙ্ক-সহ যাবতীয় সরকারি বেসরকারি কাজেই আধার এখন অপরিহার্য। কিন্তু অনেকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল ইন্ডিয়ার যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। ব্যাঙ্ক-সহ যাবতীয় সরকারি বেসরকারি কাজেই আধার এখন অপরিহার্য। কিন্তু অনেকেই আধারে ছোট-খাটো ভুল বা পরিবর্তনের জন্য হয়রানীর শিকার হন। এবার আধারে নিজের নামে কোনও সমস্যা থাকলে বদলে দিতে পারবেন নিজেই। অন্যের ওপর ভরসা করতে হবে না। এমনকি আধার সেন্টারে যাওয়ার প্রয়োজনও হবে না। এমনই এক দারুণ সুবিধা হাজির করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

আধার কার্ড হোল্ডারদের ঝক্কির হাত থেকে বাঁচাতে এবার UIDAI নিয়ে এল নতুন পোর্টাল। যার নাম UIDAI Self-Service Update Portal, যার মাধ্যমে আপনি ঘরে বসেই ঠিক করে নিতে পারবেন আধার কার্ডে নামের সমস্য়া। এমনকি বদলানো যাবে নামও। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে আর কিভাবেই বা করবেন বদল।

আধার কর্তৃপক্ষ সম্প্রতি টুইট করে নতুন পোর্টাল সম্পর্কে জানিয়েছে। তাতেই বলা হয়েছে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা। প্রথমেই গ্রাহকদের https://ssup.uidai.gov.in/ssup/ এই লিঙ্কে ক্লিক করতে হবে। তাতেই খুলে যাবে আধারের সেল্ফ সার্ভিস পোর্টাল। এখান থেকে গ্রাহকরা নামের বানান ঠিক করতে পারবেন। ফোনেটিক্যালি ঠিক কিন্তু আপনার প্রকৃত নামের জায়গায় অন্য বানান লেখেন। তাঁরা এখান থেকেই ঠিক করে নিতে পারবেন। নামের বানানের পর্যায় বা সিকোয়েন্স ভুল থাকলে সহজেই ঠিক করে নিতে পারবেন। নামের ক্ষেত্রে যদি শর্ট ফর্ম থাকে তবে সেটা তুলে দিয়ে পুরো নাম বসাতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হল বিয়ের পর নাম বদল করা যাবে এই পোর্টাল থেকে। তবে শুধু নামের বানান নয়, এই পোর্টালে জন্মের তারিখ, লিঙ্গ ও ঠিকানাও বদলাতে পারবেন গ্রাহক। তবে নাম বা অন্য কিছুর পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহককে প্রামাণ্য নথির রঙিন স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে।

আধার কার্ডে নিজের নাম, ঠিকানা বা জন্ম তারিখ পরিবর্তন নিজেই ঠিক বা বদল করতে হলে আপনাকে অবশ্য খরচ করতে হবে সামান্য টাকা। এরজন্য গ্রাহকদের জমা করতে হবে বা কেটে নেওয়া হবে ৫০ টাকা। এছাড়া সেলফ সার্ভিস আপডেট পোর্টালে নাম পরিবর্তন করতে গ্রাহককে প্রথমে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। তাতেই আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP), যা দিয়ে সত্যতা যাচাই করার পরই নাম পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের