দু’দিনের বিরতির পর ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় ডিজেল ৯৯.৭৮ টাকা

কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০৪.১১ টাকা থেকে বেড়ে হল ১০৪.৪৬ টাকা। এবং ডিজেল প্রতি লিটার ৯৯.৪৩ টাকা থেকে বেড়ে ৯৯.৭৮ টাকা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার মধ্যরাত থেকেই ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। মাঝে শুধু দু’দিনের বিরতি ছিল, এই উৎসবের মরশুমে কার্যত টানা বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলর দাম। কলকাতায় ডিজেলের দামের সেঞ্চুরি করা শুধু মাত্র সময়ের অপেক্ষা। তবে রাজ্য়ের একাধিক জেলায় ইতিমধ্যেই ডিজেলের দাম একশো ছাড়িয়েছে আগেই। এর জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। ফলে উৎসবসের মরশুমে নাভিশ্বাস উঠছে আম জনতার। বুধবার সকাল থেকেই দেশজুড়ে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। বুধবার পেট্রলের দাম বাড়ল লিটারে ৩৪ টাকা এবং ডিজেলের দাম বাড়ল লিটারে ৩৫ পয়সা।

কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০৪.১১ টাকা থেকে বেড়ে হল ১০৪.৪৬ টাকা। এবং ডিজেল প্রতি লিটার ৯৯.৪৩ টাকা থেকে বেড়ে ৯৯.৭৮ টাকা হয়েছে। অপরদিকে দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ১০৭.৯৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৬.৬৭ টাকা। উল্লেখযোগ্য দিল্লিতে বিমানের জ্বালানির চেয়েও ৩৬.৬৩ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল। আবার বাণিজ্যনগরী মুম্বইয়ে বুধবার পেট্রলের দাম লিটার প্রতি ১১৩.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০৪.৭৫ টাকা। দক্ষিণের শহর চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ১০৪.৮৩ টাকা। তবে রজনীকান্তের শহরে অবশেষে ডিজেলের দাম সেঞ্চুরি পার করল। এদিন চেন্নাইতে ডিজেল বিক্রি হচ্ছে ১০০.৯২ টাকা প্রতি লিটার। অপরদিকে লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় সবজি ও মাছের দামও বাড়ছে সমানতালে।

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম

চেয়ারে বসা অবস্থায় উদ্ধার মহিলার দেহ! মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা