একদিনেই চার লক্ষ কোটি টাকা খোয়ালেন মাস্ক, আদানিরা

এলন মাস্ক হারিয়েছেন ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মোটা টাকা দিয়ে টুইটার কিনেছিলন এলন মাস্ক। গর্ব করে ঘোষণাও করেছিলেন। সেই গর্বিত ঘোষণা খুব বেশি পুরনো হয়নি। এর মধ্যেই গচ্চা গেল কয়েক লক্ষ কোটি। একা তাঁর নয়, লক্ষ কোটি টাকা গচ্চা গিয়েছে গৌতম আদানি-সহ আর ১০ দশ অর্বুদপতির। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৫৫ বিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বসের রিয়েল টাইম বিলিওনেয়ারের তালিকায় থাকা অর্বুদপতিরা মাত্র ২৪ ঘণ্টায় বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।এর মধ্যে একা এলন মাস্ক হারিয়েছেন ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার। ফলে, তেসলা কর্তা এলনের মোট সম্পত্তি কমে ২৩৭.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একসময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০০ বিলিয়ন ডলার। তবে এই পরিমাণ সম্পত্তি হারিয়েও কিন্তু বিশ্বের প্রথম ধনী এলনই। মাস্কের পরেই রয়েছেন গৌতম আদানি। সোমবার ভারতের শেয়ার বাজারে তাঁর সংস্থার কম-বেশি সব শেয়ারের দাম আচমকাই কমে যায়। দাম কমে আদানি গ্রিন এনার্জি এবং আদানি ট্র্যান্সমিশনের। এর ফলে গৌতম আদানির মোট সম্পত্তি ২৪ ঘণ্টায় ১১.৬ বিলিয়ন ডলার কমে দাঁড়ায় ১১২.২ বিলিয়ন ডলারে। বিশ্বের পাঁচ ধনীদের তালিকায় নাম থাকা গৌতম আদানি ষষ্ঠস্থানে নেমে আসেন।

আর্থিক ক্ষতির মুখ দেখেছেন মুকেশ আম্বানি, জেফ বোজেস, স্টিভ বাল্মের। বেজসের ক্ষতি হয়েছে ছয় বিলিয়ন মার্কি ডলার। সম্পত্তি কমে দাঁড়িয়েছে ১৩৪.৬ বিলিয়ন ডলারে। সম্পত্তি কমেছে মুকেশ আম্বানিরও। সাড়ে পাঁচ বিলিয়ন হারিয়ে তাঁর মোট সম্পত্তি এখন ৯৩.১ বিলিয়ন ডলার।

আরও পড়ুন ধনপতি এলনের বাড়িই নেই, রাত কাটান বন্ধুর ঘরে

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩