সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পানাগড়ে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ দার্জিলিং মোড়ের একটি তিনতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ওই ভবনের একতলায় ছিল একটি স্কুটির শোরুম। আগুনে শোরুমের ভিতরে থাকা একাধিক স্কুটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ আচমকাই শোরুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় দার্জিলিং মোড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুন ও ধোঁয়া দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। দূর থেকেও দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী।খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর পরেও বেশ কিছুক্ষণ ঘন ধোঁয়া থাকায় পরিস্থিতি ছিল উদ্বেগজনক। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই তিনতলা ভবনের দোতলায় ছোটদের একটি স্কুল রয়েছে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

তিনতলায় একটি পরিবার থাকত বলেও জানা গিয়েছে। ফলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

হাওড়ার দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ