বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিল হাসিনা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশ ফের অগ্নিগর্ভ হতেই সোমবার (৫ অগস্ট) সকাল থেকে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিল শেখ হাসিনার সরকার। গতকাল রবিবারই ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এদিন সকাল ১১টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে চরম সমস্যায় পড়েছে সংবাদমাধ্যম। পাঠকদের কাছে দেশের সর্বশেষ পরিস্থিতি জানাতে পারছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে গতকাল রবিবার দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সরাসরি শাসকদলে্র পক্ষ নিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি চালায় পুলিশ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সাধারণ মানুষ। তাতে পরিস্থিতি আও ভয়াবহ হয়ে ওঠে। দিনভর সংঘর্ষে এক সাংবাদিক, ১৪ পুলিশ কর্মী সহ মোট ১০১ জন প্রাণ হারান। আজ সোমবারই শেখ হাসিনার ইস্তফার দাবিতে ‘ঢাকা চলো’ অভিযানের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কার্ফু উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার মানুষ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আর তার মধ্যেই গোটা দেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার।

উল্লেখ্য গত মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ অগ্নিগর্ভ হতেই ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এবং টিকটক। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি