February: ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, আগেভাগেই সতর্ক হোন

তবে এই দিনগুলিতে ব্যাঙ্কের বিভিন্ন শাখা ও সদর দফতরে পরিষেবা না মিললেও এটিএম, মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ফেব্রুয়ারি মাসে ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। তার মধ্যে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারও রয়েছে। তবে এই দিনগুলিতে ব্যাঙ্কের বিভিন্ন শাখা ও সদর দফতরে পরিষেবা না মিললেও এটিএম, মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে। কিন্তু প্রবীণ নাগরিকদের অনেকেই যেহেতু তথ্য-প্রযুক্তির সঙ্গে তেমনভাবে সড়গড় নন, তাই তাঁদের পক্ষে আগেভাগেই ব্যাঙ্কিং কাজকর্ম সেরে রাখা ভাল। নিজের প্রয়োজন অনুসারে এখন থেকেই পরিকল্পনা করে নেওয়া যেতে পারে।

জানুয়ারি মাসের আর মাত্র এক সপ্তাহ বাকি। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের কার্যতালিকার সূচি বা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। কার্যতালিকার সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ২৮ দিনের মধ্যে ১২ দিনই ব্যাঙ্কের দরজা বন্ধ থাকছে। তবে একটা কথা বলে রাখা ভাল, সব রাজ্যে কিন্তু ১২ দিন বন্ধ থাকবে না ব্যাঙ্ক। বেশ কয়েকটি রাজ্যে নিজস্ব উ‍ৎসব উপলক্ষে নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে চারটি রবিবার পড়েছে (৬, ১৩, ২০ ও ২৭ তারিখ)। ফলে ওই চার দিন ব্যাঙ্ক বন্ধ। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ১২ ও ২৬ ফেব্রুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ তারিখ সোনাম লোচার উ‍ৎসব উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থা‍ৎ সরস্বতী পুজো পড়েছে। ওই দিন ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ ফেব্রুয়ারি মুহাম্মদ হযরত আলির জন্মদিন হওয়ায় কানপুর, লখনউ ও ইম্ফলে ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে। ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তীতে চণ্ডিগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি দোলযাত্রার কারণে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রের একাধিক শহরে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকছে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের