এবার বেসরকারি ‘ভারত গৌরব’ ট্রেন চালানোর ঘোষণা রেলমন্ত্রীর

রেলমন্ত্রী ভারত গৌরব ট্রেনের ঘোষণা করে বলেন, রেলমন্ত্রক ১৮০-৯০টি ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে এই প্রকল্পে

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালের আগে থেকেই ভারতীয় রেল দেশে বেসরকারি ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছিল। মোট ১২টি সেক্টরে ১০০টির বেশি রুটে বেসরকারি সংস্থাকে দিয়ে দূরপাল্লার ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেলমন্ত্রক। কিন্তু সাড়া মেলেনি সেভাবে। পরে শর্ত শিথিল করে ফের টেন্ডার ডাকে রেল। যার প্রক্রিয়া চলছে। এরমধ্যে একমাত্র আইআরসিটিসি (IRCTC) ভারতে বেসরকারি উদ্যোগে ট্রেন চালাচ্ছে। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফের আরেকটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ঘোষণা করলেন। তিনি পর্যটকদের জন্য নতুন ভারত গৌরব ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন। যা বিভিন্ন পর্যটন ক্ষেত্রের ওপর ভিত্তি করে চলবে। আর ট্রেনগুলি চালানোর জন্য বেসরকারি সংস্থা ও রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসিকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আইআরসিটিসি ইতিমধ্যেই দুটি রুটে অত্যাধুনিক তেজস এক্সপ্রেস ও কয়েকটি রুটে পর্যটক স্পেশাল ট্রেন চালাচ্ছে, যেমন রামায়ণ এক্সপ্রেস। এবার রেলমন্ত্রক চাইছে ভারতের পর্যটন শিল্পের বিকাশে আরও কয়েকটি বিশেষ ট্রেন চালাতে। এতে একদিকে যেমন পর্যটন শিল্পের প্রসার হবে, অন্যদিকে রেলের লক্ষ্মীলাভ হবে। ভারত গৌরব ট্রেনগুলি চলবে বিভিন্ন পর্যটন ক্ষেত্র চিহ্নিত করে। যেমন তীর্থস্থান, জঙ্গল সাফারি, ঐতিহাসিক স্থান বা জনপ্রিয় পর্যটন সার্কিটে।

মঙ্গলবার রেলমন্ত্রী ভারত গৌরব ট্রেনের ঘোষণা করে বলেন, রেলমন্ত্রক ১৮০-৯০টি ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে এই প্রকল্পে। আপাতত ৩০৩৩টি কোচ চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আরও কোচ দেবে রেল। বেসরকারি সংস্থা রুট ও পরিকল্পনা তৈরি করে জমা দিলে সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাড়াও ঠিক করবে ওই সংস্থা। আগ্রহী সংস্থা ট্রেনের কোচগুলি প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারবে। রেল কর্তৃপক্ষ শুধু ট্রেনগুলি চালানোর বন্দোবস্ত করবে আর পার্কিংয়ের সুবিধা দেবে। পাশাপাশি কোচগুলি মেরামত বা দেখাশোনা করবে রেল।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ভারত গৌরব ট্রেনগুলির মাধমে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে ভারতের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই বেশ কয়টি পর্যটন সংস্থা আগ্রহ প্রকাশ করেছে এই ধরণের ট্রেন চালাতে। পাশাপাশি, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু ও ওড়িশার মতো রাজ্যও অগ্রহ দেখিয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের