কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সুখবর! সাড়ে ১৫ হাজার স্কুল-কলেজে বসবে ল্যাব, ঘোষণা নির্মলার

শুধু তাই নয়, দেশ জুড়ে ১৫,০০০ স্কুল এবং ৫০০ কলেজে কন্টেন্ট তৈরি শেখানোর জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার (১ ফেব্রুয়ারি) সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদি সরকারের নবম বাজেটে দেশের একাধিক দিক বিবেচনা করেছেন তিনি। বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি দেশজুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে চমকপ্রদ ঘোষণা করা হয়েছে। আজ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রযুক্তি এবং উদ্ভাবনকে ‘উন্নত ভারতের’ সবচেয়ে বড় ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ভারত আর প্রযুক্তি ব্যবহার করবে না, বরং প্রযুক্তির নেতৃত্ব দেবে। গেমিং সেক্টরে ১০ লক্ষের বেশি পেশাদার নিয়োগ করা হবে। শুধু তাই নয়, দেশ জুড়ে ১৫,০০০ স্কুল এবং ৫০০ কলেজে কন্টেন্ট তৈরি শেখানোর জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করা হবে। যার ফলে ১০ লক্ষের বেশি কর্ম সংস্থান খুলে যাবে।

আরও পড়ুনঃ বাংলা–গুজরাটকে একসারিতে, বারাণসী–শিলিগুড়িতে হাইস্পিড রেল করিডর ঘোষণা নির্মলার

বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর অর্থনীতি ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। সেই কারণেই ডিজাইন শিক্ষার প্রচারের জন্য জাতীয় ডিজাইন স্কুল প্রতিষ্ঠা করা হবে। অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (ABGC) সেক্টরকে উৎসাহিত করার জন্য অর্থমন্ত্রী সারা দেশে ১৫,০০০ মাধ্যমিক বিদ্যালয় এবং ৫০০টি কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের ঘোষণা করেছেন। সরকার নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে এবং তাঁদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স (ABGC) এর জন্য ডেডিকেটেড কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তিগুলিকে অর্থনীতির জন্য শক্তি বৃদ্ধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। উন্নত ইন্টারনেট এবং পরিকাঠামোর জন্য ১২.২ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে সরকার। যা দেশের ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

তরুণদের নতুন প্রযুক্তি শেখানো এবং ভবিষ্যতের চাকরির জন্য প্রস্তুত করার উপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল এবং সৃজনশীল দক্ষতা শেখানোর জন্য পাঁচটি নতুন টাউনশিপ তৈরি করা হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি সংস্থায় কাজ করার সুযোগ থাকবে। এর মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে আগামী দশকে ক্রীড়া ক্ষেত্রের রূপান্তরের জন্য ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প চালু করার প্রস্তাব করা হয়েছে। মহিলা উদ্যোক্তাদের সহায়তা করার জন্যও প্রকল্প চালু করা হবে। ‘লাখপতি দিদি’ কর্মসূচির সাফল্যের পর সরকার এ বার মহিলাদের ঋণ নির্ভর জীবিকা থেকে উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি এমস এবং তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল তৈরি হবে। গেমিং স্টার্টআপ এবং ছোট সংস্থাগুলিকে সাহায্য করার জন্য ১০,০০০ কোটি টাকার একটি তহবিল তৈরি করা হয়েছে। সরকার ভারতীয় প্রযুক্তি তৈরির উপর জোর দিচ্ছে, যা গেমিং হার্ডওয়্যারকে সস্তা এবং উন্নত করবে।

আরও পড়ুনঃ বিশ্বের ‘বায়ো-ফার্মা হাব’ হবে ভারত! বাজেটে ১০ হাজার কোটির ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্প ঘোষণা নির্মলার

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সরকারি পরিষেবা এবং শাসনব্যবস্থা উন্নত করার জন্য এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হবে। AI এবং গভীর প্রযুক্তিতে গবেষণা বৃদ্ধির জন্য IIT এবং IISc-তে ১০,০০০ নতুন টেক ফেলোশিপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ চালু করা হয়েছে। সরকার উন্নত উৎপাদনের জন্য একটি নতুন নীতি প্রস্তাব করেছে, যা বিশেষ করে ডিপ-টেক, রোবোটিক্স এবং এআই স্টার্টআপগুলিকে প্রণোদনা প্রদান করবে। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিকে একীভূত করার জন্য ১০,০০০ কোটি টাকার ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্প চালু করা হয়েছে, যার ফলে ডিজিটাল স্বাস্থ্যসেবা বাস্তুতন্ত্র শক্তিশালী হবে। টেলিকম এবং ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই) ভারতের অর্থনীতির অপারেটিং সিস্টেম। তাই তিনি আগামী পাঁচ বছরে ডেটা সেন্টার এবং 5G/6G সংযোগের আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে