বিশ্বের ‘বায়ো-ফার্মা হাব’ হবে ভারত! বাজেটে ১০ হাজার কোটির ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্প ঘোষণা নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ঘোষণাকে ঘিরে বরাবরের মতোই মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশা ছিল তুঙ্গে, বিশেষ করে আয়কর ছাড় ও জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার এবং দীর্ঘমেয়াদি বৃদ্ধির রূপরেখা নিয়েও সাধারণ মানুষের নজর ছিল এ দিনের বাজেট বক্তৃতার দিকে।

বাজেট ভাষণের শুরুতেই অর্থমন্ত্রী জানান, আগামী দিনে ভারতকে একটি বৈশ্বিক বায়োফার্মা হবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বায়োফার্মা শক্তি প্রকল্পের আওতায় এই ক্ষেত্রে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়। নির্মলা সীতারামন বলেন, ভারত ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বেড়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই সকলের জন্য উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে সুখবর! সাড়ে ১৫ হাজার স্কুল-কলেজে বসবে ল্যাব, ঘোষণা নির্মলার

বাজেট প্রযুক্তি ও শিল্পোন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘ সেমিকন্ডাক্টর মিশন ২.০’ এর জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আরও শক্তিশালী করা হবে। অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে বিশেষ নজর দিয়ে শিল্প পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও জানানো হয়েছে। পাশাপাশি মেগা টেক্সটাইল পার্ক তৈরির উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬-২৭ সালের এই কেন্দ্রীয় বাজেট শুধুমাত্র আয়-ব্যয়ের হিসেবে নয় বরং আগামী দিনের ভারতের উন্নয়ন রূপরেখার একটি নীতিগত দলিল। কর ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সম্ভাব্য সংস্কার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই সরকারের অধীনে এটি নির্মলা সীতারামনের তৃতীয় বাজেট পেশ। মোটের উপর এটি তাঁর নবম কেন্দ্রীয় বাজেট। এদিন বাজেট পেশের সময় তামিলনাড়ুর প্রাচীন বুনন ঐতিহ্যকে সম্মান জানিয়ে তিনি হাতে বোনা বেগুনি রঙের কাট্টাম কাঞ্চিভরম সিল্ক শাড়ি পড়েছিলেন। এমন এক সময়ে এই নির্বাচন, যখন তামিলনাড়ুতে চলতি বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের