এই উৎসবে পুরোনো গাড়ি কিনবেন? ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন

দশেরা চলে গিয়েছে, এবার আসছে দীপাবলি। এই সময়টাতে দেশের মানুষ নতুন কিছু কেনা বা কোনও খাতে বিনিয়োগ করা শুভ বলে মনে করেন। তাই এই সময়টাকে টার্গেট করে

Share:

নিজস্ব প্রতিনিধি: দশেরা চলে গিয়েছে, এবার আসছে দীপাবলি। এই সময়টাতে দেশের মানুষ নতুন কিছু কেনা বা কোনও খাতে বিনিয়োগ করা শুভ বলে মনে করেন। তাই এই সময়টাকে টার্গেট করে দেশ-বিদেশের কোম্পানিগুলি নানা ধরণের ছাড় দিয়ে থাকেন। বিশেষ করে রিয়েল এস্টেট এবং গাড়ি বিক্রেতারা। গ্রাহকদের আকর্ষিত করতেই এই ধরণের ছাড় বা অফার দিয়ে থাকেন কোম্পানিগুলি। বর্তমানে পুরোনো বা ব্যবহৃত গাড়ির বাজার খুব ভালো। অনেকেই পুরোনো বা ব্যবহৃত গাড়ি কিনছেন নতুন গাড়ি কেনার ক্ষমতা না থাকলেই। এবার ডিলাররা ব্যবহৃত গাড়িতে উৎসবমূলক অফার নিয়ে এসেছে।

আপনি যদি এই উৎসবের মরশুমে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিন্তু দামে কথা ভেবে পিছিয়ে আসছেন, তাহলে আপনি একটি ব্যবহৃত গাড়ি বেছে নিতেই পারেন। বিশেষ করে যখন মানুষ কোভিড মহামারীর কারণে স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছেন। এক্ষেত্রে কোনও ব্যবহৃত গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা একটা ভালো বিনিয়োগ হতে পারে। তাই পুরোনো বা ব্যবহৃত গাড়ি কেনার আগে আপনার বাজেট এবং ঋণ পাওয়ার সুযোগ সুবিধা জেনে নিন। বর্তমানে অনেক ব্যাঙ্ক এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি আছে যারা ব্যবহৃত গাড়ির জন্য ঋণ দিয়ে থাকে।

একটা বিষয় মাথায় রাখতে হবে, পুরোনো গাড়ির জন্য ঋণের ক্ষেত্রে সুদের হার সবসময় নতুন গাড়ির চেয়ে বেশি হয়। তাই পুরোনো গাড়ির জন্য ঋণ নিতে হলে আপনাকে সমস্ত কোম্পানির দেওয়া সুযোগ-সুবিধা এবং সুদের হার ভালোভাবে যাচাই করে নিন। পুরোনো গাড়ির জন্য ঋণ দিতে গেলে ব্যাঙ্কগুলি গাড়ির বয়স আগে দেখে নেয়। এক্ষেত্রে ৮-১০বছরের পুরোনো গাড়ির জন্য ব্যাঙ্কগুলি কোনও ঋণ দিতে চায় না। উদাহরণস্বরূপ, কোনও ব্যাঙ্ক তিন বছরের পুরোনো গাড়ির জন্য ঋণ দেয় আবার কেউ কেউ পাঁচ বছরের পুরোনো গাড়ি পর্যন্ত ঋণ দেয়। BankBazaar-এর মতো ঋণদাতারা সাধারণত গাড়ির দামের ৭৫-৮৫ শতাংশ পর্যন্ত ঋণ দিয়ে থাকে। বাকিটা গ্রাহককে দিতে হয় ডাউন পেমেন্ট হিসেবে।

আপনি যদি ইএমআই ভিত্তিতে ঋণ নিয়ে পুরোনো গাড়ি কিনতে চান তবে নীচের এই তালিকা দেখে নিতে পারেন। যে ১৯টি সংস্থা পুরোনো গাড়ি কিনতে ঋণ দিয়ে থাকে তাঁদের তিন বছরের জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের হার দেওয়া হল। তবে এই তালিকায় প্রসেসিং ফি-সহ অন্যান্য চার্জের দাম ধরা নেই। এছাড়া আপনার জন্য সুদের হার হেরফের হতে পারে আপনার ক্রেডিট স্কোর এবং ঋণদাতাদের শর্তাবলীর উপর।

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?