আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ১,০০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরাচ্ছে বাইজু’স

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আর্থিক লোকসানের বোঝা কমাতে ফের কর্মীদের ওপরে ছাঁটাইয়ের খাঁড়া নামিয়ে আনছে অনলাইন শিক্ষা প্রদান সংস্থা বাইজু’স। শুক্রবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ২৮০টি কেন্দ্রের কর্মীদের ওপরে ছাঁটাইয়ের খাঁড়া নেমে আসবে। ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে দুই মাসের বেতন দেওয়া হবে।

করোনাভাইরাসের প্রকোপের সময়েই অনলাইন কোচিং ক্লাসের রমরমা ব্যবসায় ফুলেফেঁপে উঠেছিল দেশের অন্যতম স্টার্টআপ সংস্থা বাইজু’স। যদিও অনলাইন শিক্ষা প্রদান সংস্থাটির গত বছর খানেক ধরেই বিতর্কে। সংস্থাকে ঋণ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঝামেলা চলছে। মার্কিন ঋণদাতা সংস্থার পাওনা পরিশৌদ করতে না পেরে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করেছে। অর্থ পাচারের অভিযোগে গত মাসেই সংস্থার কর্ণধার বাইজু রবীন্দ্রনের বাড়ি ও বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল ইডি।

করোনা অতিমারি শেষ হওয়ার পরে অনলাইন কোচিং ক্লাসের ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে এডুটেক সংস্থাটি। গত বছরের শেষের দিকে ২,৫০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছিল। তার পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আরও এক হাজার কর্মীকে তাড়িয়েছিল। ফের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সেলস ও মার্কেটিং বিভাগে যুক্ত কর্মীদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড়শো জন মার্কেটিং ম্যানেজার চাকরি হারাতে চলেছেন। সংস্থার ভবিষ্যত খুব একটা নিরাপদ নয় বুঝতে পেরে ইতিমদ্যেই সংস্থার বেঙ্গালুরু দফতরের বেশ কয়েকজন সিনিয়র ও অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার চাকরি ছেড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংস্থা চরম আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে কর্মীদের ছাঁটাই করা ছাড়া বিকল্প পথ খোলা নেই।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ