শেষ তারিখেও আয়কর রিটার্ন জমা দেননি? কী করবেন জেনে নিন

চলতি অর্থবর্ষে (২০২০-২১) সালের আয়কর রিটার্নের সময়সীমা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। আয়কর দফতরের হিসেব অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ৫,৮৭ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অর্থবর্ষে (২০২০-২১) সালের আয়কর রিটার্নের সময়সীমা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। আয়কর দফতরের হিসেব অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ৫,৮৭ কোটি করদাতা তাঁদের রিটার্ন দাখিল করেছেন। গত অর্থবর্ষে (২০১৯-২০) এই সংখ্যাটা ছিল ৫.৯৫ কোটি। তবে চলতি বছরে অনেকেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি। আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। তাহলে যারা আয়কর রিটার্ন জমা করতে পারলেন না তাঁদের কী হবে? আয়কর দফতর জানিয়েছে, তাঁদেরও একটা সুযোগ থাকবে, তবে তাঁদের জরিমানা দিতে হবে।

যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা আয়কর রিটার্ন জমা দেননি, তাঁরা এখনও নিজের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে মোটা টাকা জরিমানা গুণতে হবে আপনাকে। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও অনলাইন ও অফলাইনে রিটার্ন জমা করা যায়। তবে তার জন্য জরিমানা লাগবে নুন্যতম ১,০০০ টাকা। ৫ লক্ষের থেকে কম যারা আয় করেন তাঁদের জন্য এই পরিমান জরিমানা। আবার যারা ৫ লক্ষের উপরে আয়কর রিটার্ন দেবেন তাঁদের জন্য জরিমানা ৫,০০০ টাকা। আবার যাদের আয় আয়কর সীমার নীচে তাঁদের শুধু রিটার্ন জমা দিলেই চলবে। কোনও জরিমানা লাগবে না। তবে বলে রাখি সেই সময়সীমা কিন্তু আগামী ৩১ মার্চ।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক