LPG:জ্বালানির জ্বালা থেকে স্বস্তি দিল মোদি সরকার, দাম কমল ১৯ কেজি সিলিন্ডারের

দাম কমল এক ধাক্কায় ১৩৫ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তাপমাত্রার পারদ যেমন চড়চড়িয়ে বাড়ছিল, পাল্লা দিয়ে বাড়ছিল সিলিন্ডারের (cylinder) দাম।  জ্বালানির দাম উর্ধ্বমুখী হওয়ায় মধ্যবিত্ত কার্যত নাভিশ্বাস ফেলছিল। সেই অস্বস্তি থেকে দেশবাসীকে অনেকটাই স্বস্তি দিল মোদি সরকার।

মাস পয়লাতেই ১৯ কেজি (Kg) বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial LPG)দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। সিলিন্ডার (cylinder) প্রতি দাম কমেছে ১৩৫ টাকা। বুধবার ১জুন থেকে নতুন দাম কার্যকর হবে। ১৩৫ টাকা দাম কমে যাওয়ায় ১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ২৩৫৪ টাকা থেকে হল ২২১৯ টাকা। ১৩৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যনগরী মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ২৩০৬ টাকা। নতুন দাম হল ২১৭১ টা.৫০ পয়সা।
বাণিজ্যনগরীর পাশাপাশি কলকাতাতেও দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের(Commercial LPG cylinder)। কলকাতায় সিলিন্ডারের দাম ছিল ২৪৫৪ টাকা। ১ জুন থেকে নতুন দাম কমে হল ২৩২২ টাকা। অন্যদিকে, দক্ষিণের রাজ্য চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ২৫০৭ টাকা। ১ জুন থেক দাম কমে ১৯ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াল ২৩৭৩ টাকা।

উল্লেখ করা যেতে পারে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার মূলত রেস্টুরেন্ট এবং হোটেলে ব্যবহৃত হয়। দাম বেড়ে যাওয়ায় রেস্টুরেন্ট ও হোটেলের তৈরি খাবারের দাম আরও বেড়ে গিয়েছিল। পকেটে টান পড়েছিল কমবেশি সকলের। জিভে জল এলেও সুস্বাদু খাবারের লোভ সামলাতে হত। এখন আর লোভ সামলাতে হবে না।

আরও পড়ুন কয়লার অভাব আরও বাড়বে, তৈরি হবে বিদ্যুতের ভয়াবহ সঙ্কট

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL