সর্বনাশ! ফেলে দেওয়া ডেলিভারি বাক্স-প্যাকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে!

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: প্রযুক্তির দুনিয়ায় আজকের দিনে অনলাইন শপিং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। Flipkart, Amazon-এর মতো ই-কমার্স বা অনলাইন শপিং ফ্ল্যাটফর্ম থেকে অর্ডার করলেই ঘরে বসে মিলছে পছন্দের পণ্য। তাতেই খুশিতে অনেকে ডগমগ। অনেকেই অনলাইন সংস্থার প্যাকেট বা ডেলিভারি বাক্স ফেলে দেন। আর এখানেই আপনার অজান্তেই শুরু হতে পারে বিপদ!হ্যাঁ,  আপনি ঠিকই পড়েছেন। এই অপ্রয়োজনীয় মনে হওয়া ফেলে দেওয়া বাক্সটিই হয়ে উঠতে পারে সাইবার অপরাধীদের অস্ত্র।

কীভাবে হচ্ছে প্রতারণা?

এটা বলা হচ্ছে “Delivery Box Scam”। দেখে নিন পুরো প্রক্রিয়াটি:

  1. আপনি কোনও প্রোডাক্ট অর্ডার করলেন।
  2. সেটি একটি বাক্সে আপনার ঠিকানায় পাঠানো হলো।
  3. আপনি প্রোডাক্টটি রেখে বাক্সটি ডাস্টবিনে ফেললেন।
  4. স্ক্যামাররা সেই ফেলে দেওয়া বাক্স তুলে নিয়ে পড়ল তার উপর থাকা স্টিকার— যেখানে আপনার নাম, ফোন নম্বর, ইমেল ও প্রোডাক্ট সংক্রান্ত তথ্য থাকে।
  5. এরপর তারা আপনাকে ফোন করে কোম্পানির প্রতিনিধি সেজে ফিডব্যাক চাইবে।
  6. বলবে, ফিডব্যাক দিলে পাবেন বিশেষ ছাড়!
  7. পাঠাবে একটি লিঙ্ক, যাতে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে পড়বে ম্যালওয়্যার।
  8. এই ভাইরাস আপনার ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা UPI-এর তথ্য চুরি করে নিতে পারে।

আর আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্টে থাকবে না এক টাকাও!

কী করবেন রক্ষা পেতে?

  • স্টিকার নষ্ট করুন: বাক্স ফেলার আগে তার উপর থাকা স্টিকার স্ক্র্যাচ করে দিন বা কালো মার্কার দিয়ে ঢেকে দিন।
  • অজানা লিঙ্কে ক্লিক নয়: ছাড় বা অফারের লোভে পড়ে কখনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
  • আইডি প্রোটেকশন স্ট্যাম্প ব্যবহার করুন: বাজারে পাওয়া যায় এমন Roller Stamp দিয়ে সহজেই স্টিকার মুছে ফেলা যায়।

আজকের দিনে তথ্যই টাকা— তাই নিজের ব্যক্তিগত তথ্য রক্ষা করাই স্মার্টনেস। ডেলিভারি বাক্স নিয়ে অবহেলা করবেন না, সচেতন থাকুন, নিরাপদ থাকুন!

 

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু