আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Aadhaar-এর ফ্রাঞ্চাইজি নিতে চান? জেনে নিন এই লাভজনক ব্যবসার খুঁটিনাটি

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জন্ম থেকে মৃত্যু সবেতেই লাগে আধার কার্ড। তাই প্রতিদিনই মানুষ ছোটাছুটি করছেন আধার কার্ড তৈরি করাতে বা আধার কার্ডে ছোটখাটো সংশোধন করতে। অপরদিকে এই করোনা পরবর্তী সময় অনেকেই কাজ হারিয়ে কোনও ব্যবসার সন্ধান করছেন, যা মাসে তাঁদের মোটা টাকা দিতে পারে। তাঁদের জন্য রইল একটি প্ল্যান, আপনি আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিতে পারেন। এই ব্যবসায় আপনি মাসে মোটা অর্থ আয় করতে পারেন। তবে সহজেই পাবেন না এই Aadhaar-এর ফ্রাঞ্চাইজি (Franchise)। এরজন্য় দিতে হবে পরীক্ষা। জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।

কীভাবে পাওয়া যাবে Aadhaar-এর ফ্রাঞ্চাইজি?

আধারে কার্ডের ফ্রাঞ্চাইজি নিতে হবে প্রথমে UIDAI-এর পরীক্ষায় পাশ করতে হবে। এরপর নিতে হবে ট্রেনিং। তারপরই কোনও ব্য়ক্তিকে দেওয়া হবে আধার সেন্টার খোলার লাইসেন্স। ওই ট্রেনিংয়ে আধার এনরোলমেন্ট নম্বর ও বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রসেস শিখে নিতে হবে। এরপর হবে রেজিস্ট্রেশন, তারপরই আপনি নিজের এলাকায় খুলে ফেলতে পারবেন আধার কার্ড সেন্টার। এর জন্য আপনাকে যেতে হবে NSEIT-এর অফিসিয়াল ওয়েবসাইটে। https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action এই লিঙ্কে ক্লিক করতে হবে প্রথমে। এরপর ক্লিক করুন Create New User অপশনে। সেখানে দিতে হবে শেয়ার কোড। এই কোড পাওয়ার জন্য ঢুকতে হবে https://resident.uidai.gov.in/offline-kyc লিঙ্কে। সেখানে অফলাইন ই-আধার ডাউনলোড করতে হবে। এর সঙ্গে XML FileShare Code দুটিই পাবেন। এরপর একটি ফর্ম ফিলাপ করতে হবে। সেখানে ইমেল আইডি, ফোন নম্বর দিতে হবে। সেখানেই আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এরপর আধার টেস্টিং ও সার্টিফিকেশন পোর্টালে লগ-ইন করতে হবে। সেখানেই দিতে হবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এরপর Continue-তে ক্লিক করলে একটি নতুন ফর্ম খুলবে। সেটা ফিল-আপের পর ছবি এবং ডিজিটাল সাইন আপলোড করতে হবে। সবশেষে Proceed to Submit Form বাটনে ক্লিক করতে হবে।

জেনে রাখুন আধারের ফ্রাঞ্চাইজি নিতে আলাদা টাকা দিতে হবে না। তবে পরীক্ষা ফি একটা দিতে হয়। ওয়েবসাইটের মেনুতে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করে অনলাইনে অর্থ প্রদান করতে হবে। আধার কার্ডের ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি আধার কার্ডের নাম বদলানো, ছবি বদলানো, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট এসব কাজ করতে পারবেন। আর এর বিনিময়ে গ্রাহকদের থেকে টাকা পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ