Volkswagen Discount : উৎসবের মরসুমে ধামাকা অফার ! আজই নিয়ে আসুন আপনার পছন্দের গাড়ি

সংস্থাটি জানিয়েছে  এই চলতি মাসে Virtus, Taigun, Tiguan-এর মত প্রিমিয়াম গাড়ি কিনলে সর্বাধিক ২.৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া অ্যাড-অন সার্ভিস হিসেবে সার্ভিস প্যাকেজ এবং অ্যাড-অন ওয়ারেন্টিও রয়েছে, যা শুনে খুশির জোয়ারে মেতেছে গাড়িপ্রেমীরা।

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সামনেই পুজো। আর এই পুজোর মরসুমে গাড়ির সংস্থাগুলি একের পর এক দুর্দান্ত সব অফার নিয়ে আসছে। ভারতীয় শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata ও Maruti-র পর এবার আকর্ষণীয় পুজো অফার নিয়ে এলো জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা ফোক্সভাগেন (Volkswagen), যারা সম্প্রতি এই চলতি মাসেই ক্রেতাদের জন্য তাদের  VolksFest 2024-এর আওতাধীন লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে  এই চলতি মাসে Virtus, Taigun, Tiguan-এর মত প্রিমিয়াম গাড়ি কিনলে সর্বাধিক ২.৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া অ্যাড-অন সার্ভিস হিসেবে সার্ভিস প্যাকেজ এবং অ্যাড-অন ওয়ারেন্টিও রয়েছে, যা শুনে খুশির জোয়ারে মেতেছে গাড়িপ্রেমীরা। তবে সংস্থাটি এও জানিয়েছে যে, তাদের এই অফারটি খুবই সীমিত সময়ের, যা বৈধ থাকবে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। 

সংস্থাটির তরফে জানা গেছে,  Volkswagen-এর কম্প্যাক্ট এসইউভি Taigun-এ এখন সর্বোচ্চ ২.৩০ লক্ষ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। Taigun-এর এন্ট্রি-লেভেল মডেল  ১০.৯০ লক্ষ টাকা মূল্যের 1.0 TSI Comfortable-এ ৮০,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে এবং এর টপ ভ্যারিয়েন্ট 1.0 TSI-তে রয়েছে ১.৮৬ লক্ষ টাকা ছাড়। আবার  Taigun GT 1.5 TSI DSG-তে (ডুয়েল ক্লাচ অটোমেটিক) রয়েছে ২.২৮ লক্ষ টাকা ছাড়।

অন্যদিকে আবার সংস্থাটি তাদের Taigun GT 1.5 TSI MT ভ্যারিয়েন্টে ১.৯৭ লক্ষ টাকা এবং GT Plus Chrome 1.5 TSI DSG ও GT Plus Sport 1.5 TSI DSG ভ্যারিয়েন্টে যথাক্রমে সর্বাধিক ২.৩০ লক্ষ ও ২ লক্ষ টাকার বেনিফিট দিচ্ছে।

এছাড়া জানা গেছে, ১১.৫৬ লক্ষ টাকার Virtus-এর এন্ট্রি লেভেল Comfortline ভ্যারিয়েন্টটি এখন পাওয়া যাচ্ছে ১০.৯০ লক্ষ টাকায়, আর  Highline ভ্যারিয়েন্টটিতে ১.৩০ লক্ষ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Highline 1.0 TSI AT ভ্যারিয়েন্ট, Topline 1.0 TSI AT-তে যথাক্রমে ১.৫৮ লক্ষ এবং ১.৩৭ লক্ষ টাকার ছাড় দেওয়া হচ্ছে আর, GT Plus 1.5 TSI DSG ভ্যারিয়েন্টে ৯৪,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

এবারের VolksFest-এর শেষ গাড়ি Tiguan-এ ২.২৫ লক্ষ টাকা ছাড়ের কথা জানিয়েছে Volkswagen, যার মধ্যে ১ লক্ষ টাকার ক্যাশ বেনিফিট এবং ৭৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট এর সুবিধা রয়েছে। এছাড়াও আবার  ৫০,০০০ টাকার কর্পোরেট বেনিফিটের কোথাও জানিয়েছে সংস্থাটি। তাই এই অফারের সুবিধে নিতে চাইলে দেরি না করে আপনার নিকটবর্তী Volkswagen শোরুমে যোগাযোগ করুন আজই। কারণ কথাতেই বলে “শুভস্য শীঘ্রম” আর তাই আজই নিয়ে আসতে পারেন আপনার বাড়ির নতুন অতিথিকে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের