কম দামে অলরাউন্ডার এই স্মার্ট ফোন কেনার আগে দেখে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: টেক জগতে নতুন করে তোলপাড় ফেলল Poco। সংস্থার তরফে তাদের নতুন বাজেট স্মার্টফোন Poco M6 Plus 5G ভারতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Poco Buds X1-এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। Poco India-র প্রধান নয়া স্মার্টফোন লঞ্চ করার পাশাপাশি ভারতীয় বাজারে নয়া মডেলের ফোনের দাম কত হবে তাও খোলসা করেন।

Poco M6 Plus একটি বাজেট স্মার্টফোন, যার প্রাথমিক মূল্য 11,999 টাকা। এছাড়াও, 8 GB+128 GB ভ্যারিয়েন্টের মূল্য 13,499 টাকা। এটি তিনটি রঙে পাওয়া যাবে: Misty Lavender, Ice Silver, and Graphite Black।

Poco M6 Plus 5G স্পেসিফিকেশনস:

ডিজাইন: Poco M6 Plus-এর ডিজাইনে রয়েছে গ্লাস ব্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি 205 গ্রাম ওজনের এবং IP53 রেটিং যুক্ত। ফোনটি Gorilla Glass 3 দ্বারা সুরক্ষিত।

ডিসপ্লে: Poco M6 Plus 5G-তে আছে 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 Hz এবং রেজোলিউশন 2400×1080।

চিপসেট এবং স্টোরেজ: এই ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 AE চিপসেট দ্বারা চালিত এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়: 6 GB+128 GB এবং 8 Gb+128 GB। এটি Android 14 ভিত্তিক Xiaomi-এর HyperOS-এ চলে।

ক্যামেরা: Poco M6 Plus-এ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ (Dual camera) রয়েছে, যার মধ্যে রয়েছে 108 megapixel মূল ক্যামেরা এবং 2 megapixel ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 13 megapixel ফ্রন্ট ক্যামেরা (front camera)।

ক্যামেরা অ্যাপ: ক্যামেরা অ্যাপে বিভিন্ন মোড পাওয়া যায়, যেমন 108 MP মোড, 3x in sensor Zoom, Smart night mode, Macro, Pro mode, Panorama, Watermark এবং আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে Beautify, HDR, গুগল লেন্স, Voice shutter, Art framing এবং sticker।

ব্যাটারি: Poco M6 Plus-এ 5030 mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সমর্থন করে।

ভারতের বাজারে Poco M6 Plus 5G-এর লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে নতুন এক ঘরানা তৈরি করেছে। এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন দেখে স্পষ্ট, এটি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত পারফরম্যান্স এবং ফিচারস সরবরাহ করতে সক্ষম।

 

 

 

 

 

 

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম! দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক