দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ, বৈদেশিক মুদ্রার তহবিল কমে ৩২.৫২ বিলিয়ন ডলার

গত বছরের ৪ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কার পথেই কী এগোচ্ছে বাংলাদেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা কী সত্যিই দেউলিয়া হতে চলেছে? প্রশ্নটি উঠেছে তার কারণ, গতকাল রবিবার দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫২ বিলিয়ন ডলারে। অথচ গত বছরের ৪ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। তার আগের বছর অর্থা‍ৎ ২০২১ সালের জানুয়ারিতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। দুই বছরের ব্যবধানে ১২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ কমেছে। ২০২১ সালের অগস্ট মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল।

বিদেশি মুদ্রার এমন হাল যে অধিকাংশ বিদেশি রফতানিকারকদের পাওনা অর্থ সময়মতো পরিশোধ করা যাচ্ছে না। আগে পণ্য পাঠানোর ১৫ দিনের মধ্যেই পেমেন্ট পেয়ে যেতেন তাঁরা। বর্তমানে দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হচ্ছে। ফলে অনেকেই বাংলাদেশে পণ্য পাঠাতে বেঁকে বসেছেন। ইসলামি ব্যাঙ্ক সহ বেশ কিছু ব্যাঙ্কে টাকা নেই। যে কোনও দিন ওই সব ব্যাঙ্কের দরজা বন্ধ হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতির হাল শোচনীয় জানতে পেরে বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও রেমিট্যান্স পাঠাতে ভয় পাচ্ছেন।

যদিও ব্যাঙ্কে টাকা না থাকার কথা মানতে নারাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, ব্যাঙ্কে পর্যাপ্ত অর্থ ভাণ্ডার রয়েছে। এক শ্রেণির দেশ বিরোধী শক্তি ব্যাঙ্কে টাকা নেই বলে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করছে। সরকারের শীর্ষ নেত্রীর পাশে দাঁড়িয়ে সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, জামায়েত ইসলামি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্র নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ গুজবকারীকে গ্রেফতার করা হয়েছে।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক