Loading live market data...
Loading active stocks...
Connecting...

ধামাকা অফার! ৩১ শতাংশ ছাড়ে কিনতে পারবেন google pixel 9, কোথায় পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে ফোনের পরিষেবা। সব কোম্পানি নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ের ব্যবস্থা করেছে। মাঝে মধ্যেই বাম্পার অফার পাওয়া যায়। রিয়েলমি, রেডমি, ওপ্পো, স্যামসাংয়ের মতো এবার জোয়ারে গা ভাসিয়েছে google pixel 9। খুব কম দামে এই ফোনটি গ্রাহকরা কিনতে পারবেন। এটি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে।

জানা গিয়েছে, প্রায় অর্ধেক দামে google pixel 9 ফোনটি গ্রাহকরা কিনে নিতে পারবেন। এই ফোনে বিশেষ কিছু বৈশিষ্ট ও স্পেসিফিকেশন রয়েছে। অত্যন্ত শক্তিশালী, প্রয়োজনীয় স্মার্টফোনের তালিকায় পড়ে এটি। এই ফোনটি ই কমার্স সাইট ফ্লিপকার্টে ৫৪,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটি যখন বাজারে আসে তখন তার দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। এখন সেই ফোনে প্রায় ৩১ শতাংশ ছাড় মিলছে। ফলে অনেকটা কমেই কিনতে পাওয়া যাচ্ছে ফোনটি।

ছাড় দেওয়ার সঙ্গে আরো একাধিক অফার রয়েছ। এই ফোনটি যদি কেউ ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট বা ডেভিড কার্ডে কেনেন তাহলে সর্বোচ্চ ২৭৫০ ছাড়ে পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সর্বোচ্চ উজ্জ্বলতা ২৭০০ নিট। এতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। তারমধ্যে ৫০ মেগাপিক্সল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮ মেগাপিক্সল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। জানা গিয়েছে, এই ফোনে টেনসর জি৪ প্রসেসর ও ১২ জিবি RAM ব্যবহার করা হয়েছে। এতে ৭ বছরের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে।

বনগাঁর ‘ভূমিপুত্র’ এবার রাজ্যের পূর্ণমন্ত্রী, মন্দিরে পুজো দিলেন অশোক কীর্তনীয়া স্ত্রী

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু