Google Play Store থেকে ১৫০-র বেশি বিপজ্জনক অ্যাপস সরিয়ে দেওয়া হল

অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছিলেন। মূলত এই অ্যাপগুলি ব্যবহারকারীদের প্রিমিয়াম এসএমএস (SMS) পরিষেবার জন্য সাইন ইন করতে বাধ্য করতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে দেড়শোর বেশি ক্ষতিকর ও বিপজ্জনক অ্যাপ সরিয়ে দিল গুগল। এই সমস্ত অ্যাপগুলি UltimaSMS ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত ছিল। অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছিলেন। মূলত এই অ্যাপগুলি ব্যবহারকারীদের প্রিমিয়াম এসএমএস (SMS) পরিষেবার জন্য সাইন ইন করতে বাধ্য করতো। এরপরই গ্রাহকরা আর্থিক প্রতারণার শিকার হতেন বলে অভিযোগ আসছিল।

Avast Antivirus কোম্পানি সর্বপ্রথম এই অ্যাপগুলি সম্পর্কে তাঁদের ব্লগে লিখেছিল। এরপরই নড়েচড়ে বসে গুগল। ওই অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, এই অ্যাপগুলো ১ কোটি ৫ লক্ষের বেশি বার ডাউনলোড করা হয়েছে। সবগুলো অ্যাপ একই রকম ছিল এবং প্রায় একই কাজ করেছিল বলে দাবি। এই ক্ষতিকর অ্য়াপগুলি গুগল প্লে স্টোরে নথিভূক্ত ছিল। ফলে অনেকেই না বুঝে ডাউনলোড করতেন। এরপর রেজিস্ট্রেশনের পর প্রতারণার শিকার হতেন। সাধারণ মানুষ অ্যাপগুলি ডাউনলোড করলে ব্যবহারকারীর অবস্থান, আইএমইআই এবং ফোন নম্বর পরীক্ষা করত কর্তৃপক্ষ। মূলত এই নকল অ্যাপগুলির মধ্যে কাস্টমস কীবোর্ড, কিউআর কোড স্ক্যানার, ভিডিও এবং ফটো এডিটর, স্প্যাম কল ব্লকার, ক্যামেরা ফিল্টারের মতো বিভাগগুলির অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ