দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোর্নভিটার পরে এবার স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে হঠল ‘হরলিকস’ ও ‘বুস্ট’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বোর্নভিটা’র পরে এবার স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে সরে গেল কয়েক দশক ধরে আমজনতার দৈনন্দিন জীবনযাপনের সঙ্গী হরলিকস ও বুস্ট। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের নির্দেশ মেনে ‘হরলিকস’কে স্বাস্থ্যকর পানীয়র শ্রেণি থেকে প্রত্যাহার করে নিল নিপণন সংস্থা হিন্দুস্থান ইউনি লিভার। ‘হরলিকস’ এর নয়া প্যাকেট থেকে হঠে গিয়েছে ‘হেলদি’ বা ‘স্বাস্থ্যকর’ শব্দ। তার পরিবর্তে জুড়েছে ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্কস (এফএনডি)।

সম্প্রতি ফুড ফার্মার নামে এক সমাজ প্রভাবীর তরফে অভিযোগ তোলা হয়, স্বাস্থ্যকর পানীয় হিসাবে বাজারে বিপণন করা ‘বোর্নভিটা’য় অতিরিক্ত শর্করা (হাই সুগার) রয়েছে। আর অতিরিক্ত চিনি শিশু এবং ছোটদের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। ওই অভিযোগ পাওয়ার পরেই কুম্ভকর্ণের ঘুম ভাঙে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ আয়োগের। তড়িঘড়ি ভারতীয় খাদ্য সুরক্ষা ও মানক প্রাধিকরণকে (এফএসএসআইএ) এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয়। এর পরেই ‘বোর্নভিটা’কে স্বাস্থ্যকর পানীয়র শ্রেণি থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ ই-কমার্স সংস্থাগুলিকেও স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে বোর্নভিটা, হরলিকসকে হঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ডেয়ারি, সেরেয়াল এবং মল্ট ভিত্তিক কোনও পণ্যকে ‘স্বাস্থ্যকর’ বা ‘উদ্যম’ শ্রেণির পানীয়ের তালিকায় রাখা যাবে না বলেও জানিয়ে দেয়।

সেই নির্দেশ মেনেই ‘হরলিকস’ ও ‘বুস্ট’কে স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে হঠিয়ে নিয়েছে হিন্দুস্থান ইউনিলিভার। সংস্থার মুখ্য আর্থিক আধিকারিক (সিএফও) রীতেশ তিওয়ারি জানিয়েছেন, ‘যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখতেই হরলিকসকে ‘স্বাস্থ্যকর পানীয়ের’ তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ