সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য মুছতে নতুন পরিষেবা গুগলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইনে ব্যক্তিগত তথ্য প্রদর্শন অনেকের কাছেই বর্তমানে চিন্তার বিষয়। সম্প্রতি গুগলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রদর্শন নিয়ন্ত্রণ ও অনলাইন সুরক্ষা সুনিশ্চিত করতে কিছু সুবিধা এনেছে গুগল। সার্চ ফলাফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রদর্শিত হলে তা অপসারণের সুযোগ পাওয়া যাবে। এমনকি আপত্তিকর ছবি স্বয়ংক্রিয়ভাবেই ঝাপসা দেখাবে গুগল।

নতুন একটি ড্যাশবোর্ড আনতে চলেছে গুগল। গুগল থেকে অ্যাকাউন্ট ফটোতে ক্লিক করার পর ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সিলেক্ট করতে হবে। তারপরেই ব্যবহারকারী তাঁর নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল আই-ডি এই তথ্যগুলি গুগল সার্চ বার ফলাফল থেকে মুছে ফেলার জন্য অনুরোধ করতে পারবেন। অবশ্য এই টুল চালু করেছিল গুগল। এবার খানিক ধাঁচ বদলে নতুন ড্যাশবোর্ড আনতে চলেছে গুগল।

ব্যক্তিগত ছবি বা নিজের আপত্তিকর ছবি, শনাক্ত করা যায় এমন নথির ছবি, হাতে লেখা স্বাক্ষরের ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য বিবরণ,পরিচয়পত্রের ছবি, কোনো জায়গায় লগইন পাসওয়ার্ডের তথ্য আগেই গুগল থেকে মুছে ফেলার জন্য অনুরোধের ব্যবস্থা ছিল গুগলে। এবার নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেল আই-ডি গুগল সার্চ ফলাফল থেকে অপসারণের জন্য আবেদন করতে পারবেন ব্যবহারকারীরা।

তবে বাণিজ্যিকভাবে কোনো তথ্য ব্যবহৃত হলে তা গুগলের এই নীতির জন্য প্রযোজ্য হবেনা। গুগল নিজস্ব সার্চ ফলাফল ছাড়া অন্য ওয়েবসাইট বা অন্য সার্চ ইঞ্জিন থেকে তথ্য মুছে ফেলতে পারবে না।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ