সুদের হার বৃদ্ধি HDFC-র

০.৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো বৃদ্ধির প্রেক্ষিতে এবার রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্ক ঋণের ওপর সুদের হার এক লাফে অনেকটাই বাড়িয়ে দিল। ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বরোদা, আইসিআইসিআই ইতোমধ্যে সুদের হার বাড়িয়ে দিয়েছে। আগে সুদের হার ছিল ৬.৭০ থেকে ৭.১৫। সেটা বেড়ে সাত থেকে ৭.৪৫ করা হয়েছে। এবার সুদের হার বৃদ্ধি করল এইচডিএফসি। 

শনিবার এইচডিএফসি বিবৃতি দিয়ে জানিয়েছে,‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বৃদ্ধির ফলে সব ধরনের ঋণের ক্ষেত্রে সুদের হার ৩০ বেসিস পয়েন্ট (০.৩ শতাংশ) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। আপাতত এই সুদের হার তিন মাস পর্যন্ত বহাল থাকবে। তিন মাস বাদে আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে সুদের হার পর্যালোচনা করা হবে।’ সুদের হার বৃদ্ধির ফলে মধ্যবিত্তের দুঃশ্চিন্তা যে বাড়ল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীদিনে আরও কয়েকটি ব্যাঙ্ক সুদের হার বৃদ্ধি করবে। গত বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আচমকাই সাংবাদিক সম্মেলন করে রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি ক্যাশ রিজার্ভ রেশিও (ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ঘরে থাকা ব্যাঙ্কের মোট সম্পদ) ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির কথা ঘোষণা করেন।

পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এও বলেন, আগামীদিনে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। দামি হবে প্রতিটি খাদ্যপণ্য। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণায় দুলে ওঠে শেয়ার বাজার।

আরও পডুন মধ্যবিত্তের হাতে কার্যত ভিক্ষার থালা ধরিয়ে দিল আরবিআই

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি